নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা

 বগুড়ার নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ার জেরে এক সাংবাদিকের ওপর অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার (১৭ জুলাই) সন্ধ্যায় উপজেলার পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।


গুরতর আহত সাংবাদিক রাকিব বাবু নন্দীগ্রাম উপজেলা অনলাইন প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক, ও দৈনিক দিনক্ষণ পত্রিকার নন্দীগ্রাম উপজেলা প্রতিনিধি এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের একজন সক্রিয় কর্মী।


অভিযোগ সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় ব্যক্তিগত কাজে মোটরসাইকেল যোগে নন্দীগ্রামে আসার পথে পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে কয়েকজন দুর্বৃত্ত তার গতিরোধ করে অতর্কিত হামলা চালায়। হামলায় তিনি গুরুতর আহত হন।


ভুক্তভোগী সাংবাদিক রাকিব অভিযোগ করে বলেন, গত ১২ জুলাই সন্ধ্যায় উপজেলার ঢাকুইর এলাকায় লাইভ স্টক কোয়ালিটি ফিড সংলগ্ন সড়কের পাশে একটি ভ্যানের ওপর বসে তিন থেকে চারজন যুবক প্রকাশ্যে মাদক সেবন করছিলেন। তিনি এ সময় তাদের মাদক সেবনে বাধা দেন। ওই ঘটনার জের ধরেই তার ওপর পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে বলে তিনি দাবি করেন।


হামলার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে নন্দীগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।



এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী সাংবাদিক হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সাংবাদিক মহল।



এদিকে সাংবাদিকের ওপর হামলার ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় নন্দীগ্রাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক, পৌর ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান পলিন সহ দলীয় নেতা কর্মীরা।

আরও খবর