নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

বগুড়ায় প্রবাসী যুবককে ছুরিকাঘাত করে টাকা ছিনতাইয়ের অভিযোগ

ছবি সংগৃহীত।

বগুড়ার আদমদীঘিতে বাবার ব্যবসা প্রতিষ্ঠান থেকে টাকা নিয়ে বাড়ি যাবার পথে মোটরসাইকেলের গতিরোধ করে মেহেদী হাসান (৩১) নামের এক প্রবাসী যুবককে ছুরিকাঘাতে আহত করে ২ লাখ টাকা ও সোনার চেইন ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। গুরুতর আহত যুবককে জনতা উদ্ধার করে আদমদীঘি হাসপাতালে ভর্তি করেছেন। গত রবিবার (৫ জুলাই) দুপুরে উপজেলার সান্তাহার আলষার মোড় নামক স্থানে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে আহত মেহেদী হাসানের বাবা আদমদীঘির সান্দিড়া গ্রামের এমদাদুল হক বাদি হয়ে ওইদিন সন্ধ্যায় রাজু হোসেন, সাইফুল হোসেন ও সুমন হোসেনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরো ৮জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন। 

আদমদীঘি থানায় দায়ের করা অভিযোগে বলা হয়, আদমদীঘি উপজেলার সান্দিড়া গ্রামের এমদাদুল সান্তাহার মাইক্রো স্ট্যান্ডে সুতা ব্যবসা করে আসছে। গত ১ মাস পূর্বে তার ছেলে মেহেদী হাসান প্রবাস থেকে বাড়িতে এসে বাবার সুতার দোকান দেখভাল করে। গত রবিবার বেলা দেড় টার দিকে মেহেদী হাসান তার বাবার ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাড়িতে রাখার জন্য দেয়া ২ লাখ টাকা একটি ব্যাগে নিয়ে তার মোটরসাইকেল যোগে সান্দিড়া গ্রামে যাবার পথে আলষার মোড় সুজনের দোকানের সামনে পৌঁছিলে একদল দুবৃর্ত্ত তার মোটরসাইকেলের গতিরোধ করে টাকা ছিনতাইয়ের জন্য ব্যাগ টানা হেচরা করে। এসময় মোটরসাইকেলের পিছনে থাকা হিমেল কুমার পালিয়ে গেলেও দুবৃর্ত্তরা মেহেদী হাসানের ডান হাতে ছুরিকাঘাত ও মারধরে গুরুতর আহত করে উল্লেখিত টাকা, সোনার চেইন ও একটি আই ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় জনতা আহত মেহেদী হাসানকে উদ্ধার করে আদমদীঘি হাসপাতালে ভর্তি করান। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া জানান, পুর্বের বিরোধের জেরে এঘটনার সুত্রপাত তিনি নিজেই হাসাপাতালে আহত ব্যক্তির সাথে কথা বলেছেন। এ ঘটনায় আইনীপ্রক্রিয়া চলছে। 

Tag
আরও খবর