নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

সারিয়াকান্দিতে পৈতৃক জমি দখলের চেষ্টা, গাছ কেটে প্রাচীর ভাঙচুর

বগুড়ার সারিয়াকান্দি উপজেলার কামালপুর ইউনিয়নের বুড়ইল গ্রামে এক বৃদ্ধের পৈতৃক জমি জবরদখলের চেষ্টা, ফলজ গাছ কেটে ফেলা এবং সীমানা প্রাচীর ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী আলতাফ হোসেন মন্ডল (৭৫) বাদী হয়ে চারজনের নাম উল্লেখ করে সারিয়াকান্দি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
​অভিযোগ সূত্রে জানা যায়, বুড়ইল মৌজার ১১ শতক পৈতৃক জমিতে আলতাফ হোসেন দীর্ঘ ৬০ বছর ধরে বসবাস করছেন। গত রবিবার সকালে তিনি বাড়ির বাইরে থাকার সুযোগে একই গ্রামের আনিছুর রহমান, তৃপ্তি বেগম, আব্দুর রাজ্জাক ও রুপালী বেগম দেশীয় অস্ত্র নিয়ে ওই জমিতে হামলা চালায়। তারা জমির লেবু, আতা, কাঁঠাল ও সুপারি গাছ কেটে ফেলে এবং সিমেন্টের খুঁটি ও নেটের সীমানা প্রাচীর ভাঙচুর করে।
​আলতাফ হোসেন বাধা দিতে গেলে অভিযুক্তরা তাকেও মারতে তেড়ে আসে। পরে তিনি ‘৯৯৯’-এ কল করলে সারিয়াকান্দি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ভুক্তভোগী আলতাফ হোসেন এই অন্যায়ের সুষ্ঠু বিচার দাবি করেছেন।
​সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ আ ফ ম আছাদুজ্জামান জানান, অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag
আরও খবর