বগুড়ার আদমদীঘিতে মাদক দ্রব্য বেচাকেনার উদ্দেশ্যে ধর্তব্য অপরাধ করার চেষ্টার অভিযোগে জনতা এক নারীসহ তিনজনকে আটক করে পুলিশে দিয়েছে। গত বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেলে আদমদীঘি উপজেলা সদরের শিবপুর পশ্চিমপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো, আদমদীঘি সদরের শিবপুর গ্রামের নান্নু প্রামানিকের স্ত্রী মর্জিনা আক্তার, তেঁতুলিয়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে শোহান ও শামীম হোসেনের ছেলে রাসেল।
পুলিশ ও স্থানীয়রা জানান, গত বৃহস্পতিবার বিকেলে আদমদীঘির শিবপুর পশ্চিমপাড়ায় তিনজন ব্যক্তি মাদক বেচাকেনা ও সেবন করে এলাকার যুব সমাজকে নষ্ট করছে। এ সংক্রান্ত বিষয়ে উল্লেখিত নারীসহ তিনজনকে গ্রামবাসি আটক করে রাখে। এমন সংবাদের প্রেক্ষিতে থানা পুলিশ ফোর্সসহ উল্লেখিত গ্রামে যান এবং তাদের গ্রেপ্তার করে থানায় নেয়। ঘটনার তদন্তকারি উপ পরিদর্শক বাবুল আক্তার জানায়, উপরোক্ত ব্যক্তিদের দেহ তল্লাশি করে কোন মাদক মিলেনি। কিন্ত এলাকাবাসির অভিযোগ তারা মাদকের আড়ালে এলাকায় সন্দেহজনক ভাবে কোন ধর্তব্য অপরাধ সংঘটিত করার চেষ্টা দীর্ঘদিন যাবত করছিল। গ্রেপ্তারকৃত তিনজনকে ফৌ:কা: বিধির ১৫১ ধারা মোতাবেক গতকাল শুক্রবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
৮ ঘন্টা ৩৮ মিনিট আগে
২ দিন ১০ ঘন্টা ২৫ মিনিট আগে
৬ দিন ৮ ঘন্টা ৩০ মিনিট আগে
১০ দিন ৮ ঘন্টা ৯ মিনিট আগে
১১ দিন ৮ ঘন্টা ২৫ মিনিট আগে
১১ দিন ৮ ঘন্টা ২৭ মিনিট আগে
১২ দিন ৫ ঘন্টা ৪১ মিনিট আগে
১৪ দিন ২২ ঘন্টা ১১ মিনিট আগে