নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

সান্তাহারে ভাড়া বাসা থেকে নারীর লাশ উদ্ধার, থানায় মামলা

নিহত রিমু বেগম

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে রিমু বেগম (১৯) নামের এক নারীর শাল উদ্ধার করেছে পুলিশ। নিহত রিমু বেগম সান্তাহার সাহেব পাড়ার আইয়ুব আলীর মেয়ে। গত সোমবার (২৩ মার্চ) বিকেলে সান্তাহার মায়া বিড়িকারখানার শান্তিনগর এলাকায় একটি ভাড়া বাসা থেকে রিমু বেগমের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের মা রেখা বেগম বাদি হয়ে মেয়েকে শয়ন ঘরে স্বাশরোধে হত্যার অভিযোগে আদমদীঘি থানায় তার জামাই সান্তাহার পশ্চিম লকু কলোনীর সামছুৃল আলমের ছেলে মজিবর রহমান ওরফে সাদ্দাম হোসেন (৪৮) কে আসামী করে একটি মামলা দায়ের করেন। 

মামলা সুত্রে ও স্থানীয়রা জানায়, মজিবর রহমান ওরফে সাদ্দাম হোসেন ৪ মাস পূর্বে রিমু বেগমকে দ্বিতীয় বিয়ে করে সান্তাহার মায়া বিড়ি কারখানার পাশে শান্তিনগর এলাকায় একটি ভাড়া বাসায় নিয়ে বসবাস করে আসছিল। বিয়ের পর থেকে পারিবারিক ভাবে কলহ চলছিল। ঘটনার দিন গত সোমবার দুপুরে ওই ভাড়া বাসায় স্বামী স্ত্রী শয়ন ঘরে শুয়ে ছিল। শ^াশুড়ি অপর ঘরে ছিলেন। বিকেলে ঘরের মধ্যে স্বামী মজিবর ওরফে সাদ্দাম হোসেন ও তার স্ত্রী রিমু বেগমের মধ্যে কলহ চলে। রিমুর মা বিষয়টি জানতে চাইলে জামাই সাদ্দাম হোসেন জানায় কোন কিছু হয়নি। এর কিছু পর সাদ্দাম হোসেন ওই ঘরের দরজা বাহির থেকে আটকিয়ে কৌশলে পালিয়ে যায়। রিমুর মায়ের সন্দেহ হলে ঘরের মধ্যে প্রবেশ করে দেখে তার মেয়ের খাটে রিমু বেগমের নিথর দেহ পড়ে রয়েছে। খবর পেয়ে সন্ধ্যায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রিমুর বেগমের লাশ উদ্ধার ও পাশে থাকা একটি রশি জব্দ করে। নিহতের মা রেখা বেগম জানায়, তার মেয়েকে তার জামাই মজিবর রহমান ওরফে সাদ্দাম হোসেন ঘরের ভিতর কৌশলে স্বাশরোধে হত্যা করে পালিয়ে যায়। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। আসামী গ্রেপ্তারে ব্যাপক তৎপরতা চলছে।

Tag
আরও খবর