নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ


 বগুড়ার নন্দীগ্রাম উপজেলার দেওতা খানকায়ে হোসেনিয়া কালিমিয়া চিশতিয়া তিনতলা ভবন নির্মাণ কাজের ছাদ ঢালাইয়ের উদ্বোধন করেছেন বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সংসদ সদস্য ও বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব মোশারফ হোসেন। সোমবার (১৬ মার্চ) বিকেলে খানকা প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে তিনি এ কাজের উদ্বোধন করেন।

উদ্বোধনকালে উপস্থিত নেতাকর্মী ও স্থানীয় মুসল্লিদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্যে এমপি আলহাজ্ব মোশারফ হোসেন বলেন, ধর্মীয় প্রতিষ্ঠান সমাজে নৈতিকতা ও মানবিক মূল্যবোধ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই এসব প্রতিষ্ঠানের উন্নয়ন ও সম্প্রসারণে তিনি সবসময় পাশে থাকার আশ্বাস দেন। তিনি আরও বলেন, দেওতা খানকায়ে হোসেনিয়া কালিমিয়া চিশতিয়া শুধু একটি ধর্মীয় প্রতিষ্ঠানই নয়, বরং এটি এলাকার মানুষের আধ্যাত্মিক ও সামাজিক কর্মকাণ্ডের গুরুত্বপূর্ণ কেন্দ্র। ভবন নির্মাণ সম্পন্ন হলে এখানে ধর্মীয় শিক্ষা, ইবাদত-বন্দেগি ও বিভিন্ন সামাজিক কার্যক্রম আরও সুন্দরভাবে পরিচালনা করা সম্ভব হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, সাংগঠনিক সম্পাদক আব্দুল হাকিম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শফিউল আলম সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম, ইউপি চেয়ারম্যান শামছুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সদস্য সচিব আব্দুল হাকিম রিন্টু এবং দেওতা খানকার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বাদশা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মুসল্লিরা। খানকা কর্তৃপক্ষ জানান, দেওতা খানকায়ে হোসেনিয়া কালিমিয়া চিশতিয়া ভবনটি তিনতলা বিশিষ্টভাবে নির্মাণ করা হচ্ছে। ভবনটির নির্মাণ কাজ সম্পন্ন হলে ধর্মীয় শিক্ষা, ইবাদত-বন্দেগি ও বিভিন্ন দাওয়াতি কার্যক্রম পরিচালনার জন্য পর্যাপ্ত সুযোগ সৃষ্টি হবে। উল্লেখ্য, ভবনটির নির্মাণ কাজে সহায়তা হিসেবে সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন ব্যক্তিগত উদ্যোগে ৫৫০ বস্তা সিমেন্ট প্রদান করেছেন, যা নির্মাণ কাজকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

আরও খবর