নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

বগুড়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু

ছবি সংগৃহীত।

বগুড়ার আদমদীঘিতে মরিয়ম বেগম (৩৮) নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার (১৩ মার্চ) বেলা সাড়ে ১২ টায় উপজেলার জিনইর গ্রামে স্বামী ফেরদৌস প্রামানিকের বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর থেকে স্বামী তার লাশ ফেলে পালিয়েছে। পুলিশ খবর পেয়ে দুপুর ৩টায় মৃত মরিয়ম বেগমের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতাল মর্গে পাঠায় ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, আদমদীঘি উপজেলার জিনইর গ্রামের ইসমাইল প্রামানিকের ছেলে ফেরদৌস প্রামানিকের সাথে প্রায় ৩০ বছর আগে নওগাঁর রানীনগর উপজেলার বিশিয়া গ্রামের মৃত জামাল সরদারের মেয়ের মরিয়ম বেগমের বিয়ে হয়। তাদের সংসারে দুই মেয়ে ও একটি ছেলে সন্তান রয়েছে। গত কয়েক বছর আগে ফেরদৌস প্রামানিক প্রবাসে যায়। প্রবাসে থাকা কালিন ফেরদৌস প্রায় আড়াই বছর পূর্বে আদমদীঘির কোমারপুর গ্রামের রহিউদ্দীনের মেয়েকে দ্বিতীয় বিয়ে করে। বিষয়টি জানার পর কে প্রথম স্ত্রী মরিয়ম বেগমের সাথে স্বামী ফেরদৌসের মধ্যে চলে পারিবারিক কলহ। প্রায় দুইমাস আগে ফেরদৌস প্রামানিক বাড়ি আসে। এরপর থেকে তাদের সংসারের নানা বিষয় নিয়ে ১ম স্ত্রীর মরিয়মের মধ্যে প্রায় ঝগড়া ও মনমানিল্য চলে আসছিল। এ নিয়ে গ্রামে কয়েক দফায় সালিশ বৈঠক হয়। গতকাল শুক্রবার সকালে ফেরদৌস প্রামানিক তার ১ম স্ত্রী মরিয়ম বেগমকে মানসিক নির্যাতন করে। ওইদিন বেলা সাড়ে ১২টায় তাদের মাটির ঘরের দ্বিতলায় তালার তীরের সাথে গলায় দড়ির ফাঁস দেয়া ঝুলন্ত অবস্থায় গৃহবধু মরিয়ম বেগমের লাশ দেখে প্রতিবেশিরা থানা পুলিশে খবর দেন। ঘটনার পর থেকে ওই গৃহবধুর স্বামী ফেরদৌস প্রামানিক গা ঢাকা দেয় বলে গ্রামবাসি জানান। নিহতের ভাই মহিদুল ইসলাম জানান, আমার বোন মরিয়ম বেগমকে কৌশলে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান জানান, মৃত্যু ঘটনাটি রহস্যজনক হওয়ায় লাশ উদ্ধার করে মর্র্গে প্রেরণ করা হয়েছে। এঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে। ময়না তদন্তের রির্পোট পাওয়া গেলে মৃত্যুর সঠিক কারন জানা যাবে।

Tag
আরও খবর