ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব কাজী রফিকুল ইসলামের সমর্থনে মাঠ চষে বেড়াচ্ছেন নেতাকর্মীরা। এরই ধারাবাহিকতায় ৫ ফেব্রুয়ারি বিকেলে সারিয়াকান্দি পৌর এলাকায় ধানের শীষের পক্ষে এক বিশাল নির্বাচনী মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুল আলম তুপুল সরকারের নেতৃত্বে মিছিলটি পৌর এলাকার সরকার পাড়া থেকে শুরু হয়। নেতাকর্মীদের গগনবিদারী স্লোগানে মুখরিত মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে মাদ্রাসা মোড়ে এসে সংক্ষিপ্ত পথসভায় মিলিত হয়।
পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মতিউর রহমান মতিনের সঞ্চালনায় সভায় প্রধান বক্তার বক্তব্যে মাহবুল আলম তুপুল সরকার বলেন, দেশের গণতন্ত্র রক্ষা এবং সাধারণ মানুষের অধিকার ফিরিয়ে দিতে ধানের শীষের বিজয়ের কোনো বিকল্প নেই। আগামী নির্বাচনে ব্যালটের মাধ্যমে জনগণ সকল অন্যায়ের জবাব দেবে। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক ছাত্রনেতা ও পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ইকবাল কবির পলাশ।
কর্মসূচিতে উপস্থিত থেকে সংহতি প্রকাশ করেন উপজেলা সাইবার দলের সভাপতি জুলফিকার আলম রুনু, পৌর জাসাসের সিনিয়র সহ-সভাপতি আলমগীর কবির, সহ-সভাপতি রহিদুর রহমান মিলন, পৌর সাইবার দলের সভাপতি সামিউল ইসলাম সনি, সিনিয়র সহ-সভাপতি সোহেল সরকার ও সাধারণ সম্পাদক মনিরুল হাসান সৌরভ।
মিছিল ও পথসভায় বিএনপি এবং এর সকল অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিটের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। বক্তারা তৃণমূল পর্যায়ে ধানের শীষের বার্তা পৌঁছে দিতে এবং ভোটের দিন কেন্দ্র পাহারা দেওয়ার জন্য নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
৭ ঘন্টা ৪২ মিনিট আগে
২ দিন ৯ ঘন্টা ২৮ মিনিট আগে
৬ দিন ৭ ঘন্টা ৩৪ মিনিট আগে
১০ দিন ৭ ঘন্টা ১২ মিনিট আগে
১১ দিন ৭ ঘন্টা ২৯ মিনিট আগে
১১ দিন ৭ ঘন্টা ৩০ মিনিট আগে
১২ দিন ৪ ঘন্টা ৪৪ মিনিট আগে
১৪ দিন ২১ ঘন্টা ১৪ মিনিট আগে