নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

ধানের শীষের বিজয় হলে সারিয়াকান্দি হবে মাদকমুক্ত ও উন্নয়নের রোল মডেল: কাজী রফিকুল ইসলাম

​বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনের সাবেক সংসদ সদস্য ও ধানের শীষ প্রতীকের প্রার্থী কাজী রফিকুল ইসলাম বলেছেন, আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত হলে সারিয়াকান্দিতে মাদকের বিরুদ্ধে 'জিরো টলারেন্স' ঘোষণা করা হবে। একইসঙ্গে গত দেড় দশকের উন্নয়ন বঞ্চনার অবসান ঘটিয়ে সারিয়াকান্দি ও সোনাতলাকে আধুনিক উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তোলা হবে।
​বুধবার (৪ ফেব্রুয়ারি) সকালে সারিয়াকান্দি উপজেলার নারচী গণকপাড়ায় আয়োজিত এক নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
​নির্বাচনী অঙ্গীকার ব্যক্ত করে কাজী রফিকুল ইসলাম বলেন, আমরা ক্ষমতায় গেলে সাধারণ মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা হবে। আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে সমাজে শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনা হবে, যাতে করে প্রতিটি নাগরিক সামাজিক সুরক্ষা পায়। কোনো বিশেষ গোষ্ঠীর জন্য নয়, বরং উন্নয়ন হবে সর্বজনীন।
​তৃণমূলের মানুষের অর্থনৈতিক মুক্তির কথা উল্লেখ করে তিনি আরও বলেন, বিএনপি সরকার গঠন করলে পরিবারের গৃহকর্ত্রীদের জন্য 'ফ্যামিলি কার্ড' এবং কৃষকদের জন্য 'কৃষক কার্ড' প্রবর্তন করা হবে। এই কার্ডের মাধ্যমে প্রান্তিক পর্যায়ের মানুষের কাছে সরাসরি সরকারি সুযোগ-সুবিধা ও ভর্তুকি পৌঁছে দেওয়া হবে।
বক্তব্যের শেষ পর্যায়ে তিনি গত ১৫ বছরের উন্নয়ন বৈষম্যের কথা টেনে বলেন, যমুনার তীরের মানুষ দীর্ঘদিন ধরে অবহেলিত ও বঞ্চিত। আমরা নির্বাচিত হলে নদী ভাঙন রোধসহ চরাঞ্চলের মানুষের ভাগ্য উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করব।
​নারচী ইউনিয়ন বিএনপির সভাপতি শাহিনুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক তারাজুল ইসলাম ফনির সঞ্চালনায় উক্ত নির্বাচনী সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি এ্যাড. নূর-এ-আযম বাবু, উপজেলা বিএনপির সাবেক সভাপতি কাজী এরফানুর রহমান রেন্টু, সাবেক সাধারণ সম্পাদক শাহজাত হোসেন পল্টন সহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।
এসময় বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। বক্তারা আসন্ন নির্বাচনে ধানের শীষের বিজয় সুনিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

Tag
আরও খবর