নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

শেরপুরে আরাফাত রহমান কোকোর শাহাদত বার্ষিকীতে কোরআন খতম, দোয়া ও কম্বল বিতরণ


বগুড়ার শেরপুরে আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ উপজেলা শাখার উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র এবং বিশিষ্ট ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকোর ১১তম শাহাদত বার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে রোববার বিকেল সাড়ে ৫টায় শেরপুর শহিদীয়া আলিয়া কামিল মাদ্রাসা ভবনে কোরআন খতম, দোয়া মাহফিল ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
শেরপুর উপজেলা আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সাবেক উপদেষ্টা ও শেরপুর পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব জানে আলম খোকা।  তিনি বলেন, আরাফাত রহমান কোকো আজ আমাদের মাঝে নেই, কিন্তু তাঁর রেখে যাওয়া আদর্শ বিশেষ করে ক্রীড়াঙ্গনের প্রতি তাঁর ভালোবাসা, আমাদের অনুপ্রাণিত করে। একজন দক্ষ সংগঠক এবং একজন ভালো মানুষ হিসেবে তিনি আমাদের স্মৃতিতে অমলিন হয়ে থাকবেন।
প্রধান বক্তার হিসেবে বক্তব্য রাখেন, আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ বগুড়া জেলা শাখার সভাপতি অধ্যাপক সাজ্জাদুজ্জামান সিরাজ জয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বগুড়ার জেলা বিএনপির উপদেষ্টা শফিকুল আলম তোতা, শেরপুর পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র স্বাধীন কুমার কুন্ডু, জেলা শাখার সাধারণ সম্পাদক এস এম রবিউল ইসলাম দরুন, শেরপুর পৌর শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক হাসানুল মারুফ শিমুল, আরাফাত রহমান স্মৃতি সংসদের সাবেক সিনিয়র সহ সভাপতি সজিব সরকার, শেরপুর উপজেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক সুইটি আক্তার মিষ্টি,  শহর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জসিম মন্ডল, অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের সিনিয়র সহ-সভাপতি আব্দুল্লাহ আল কাফি। উপজেলা শাখার সাধারণ সম্পাদক পলাশের সঞ্চালনায় অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয় মুসল্লিরা অংশ নেন।
দোয়া মাহফিল পরিচালনা করেন শেরপুর শহিদীয়া আলিয়া কামিল মাদ্রাসার শিক্ষক মাওলানা সোহেল রানা। দোয়ায় আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়। অনুষ্ঠান শেষে শীতার্ত ও দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

Tag
আরও খবর