নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

বগুড়ায় আচরণবিধি লংঘন করে লাঙ্গলের প্রচারণা, জরিমানা ১০ হাজার

বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে আচরণবিধি লংঘন করায় লাঙ্গল প্রতীকের এক সমর্থককে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার  বিকেল পৌণে ৪ টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল নাইম শহরের বৌ-বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন৷  দণ্ডিত ওই ব্যক্তির নাম ফজলুর রহমান। তিনি বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে জাতীয় পার্টি সমর্থিত লাঙ্গল প্রতীকের নুরুল ইসলাম ওমরের চাচাতো ভাই।  বিষয়গুলো নিশ্চিত করেছেন বগুড়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) আফসানা ইয়াসমিন।  ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, শনিবার বিকেলে বৌ-বাজার এলাকায় নির্বাচনী আচরণবিধি নিশ্চিতে কাজ করছিল ভ্রাম্যমাণ আদালত। এ সময় লাঙ্গল প্রাতীক প্রার্থীর চাচাতো ভাই ফজলুর রহমান মাইক্রেবাসের চারপাশে নির্বাচনী ব্যানার লাগিয়ে প্রচার-প্রচারণা চালাচ্ছিলেন। নির্বাচনী আচরণবিধি অনুযায়ী যানবাহনে ব্যানার লাগিয়ে প্রচার-প্রচারণা চালানো দণ্ডণীয় অপরাধ। এজন্য তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়৷  বগুড়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) আফসানা ইয়াসমিন জানান, নির্বাচন আচরণবিধি লংঘন করায় প্রার্থীর সমর্থককে জরিমানা করা হয়েছে। নির্বাচন পর্যন্ত প্রতিদিন নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ মাঠে কাজ করবেন।

আরও খবর