নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

মধ্যরাতে ভ্রাম্যমান আদালত আটক মাটিবাহী ট্রাক-৪

মো. আল আমিন, শাজাহানপুর(বগুড়া) প্রতিনিধি:  বগুড়া শাজাহানপুর উপজেলায় অবৈধ ভাবে কৃষি জমি থেকে মাটি কেটে ইট ভাটায় নেয়ার বিরুদ্ধে মাঠে নেমেছে ভ্রাম্যমান আদালত।

গতকাল মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে খোট্রাপাড়া ইউনিয়নের জালশুকা এলাকা থেকে মাটি বহনের সময় ৪টি ড্রাম ট্রাক আটক করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শানজিদা মুস্তারী। পরে সেগুলো উপজেলা পরিষদ চত্তরে রাখা হয়। সম্প্রতি উপজেলা নির্বাহী অফিসার এবং শাজাহানপুর থানার ওসি কয়েক দিনের ব্যবধানে বদলী হন। এই সুযোগে মাটি বালু ব্যবসায়ীরা উপজেলার বিভিন্ন স্থানের কৃষি জমি থেকে বেপরোয়া ভাবে মাটি কেটে ইট ভাটায় নিতে থাকে। ট্রাকের চাকায় পাকা সড়ক ভেঙে যেতে থাকে এবং সাধারণ মানুষের জীবন জীবিকা বিঘ্নিত হতে থাকে। জানতে চাইলে শাজাহানপুর উপজেলা নির্বাহী অফিসার সাইদা খানম জানান, মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে ৪টি ড্রাম ট্রাক আটক করা হয়েছে। উপজেলা সহকারী কমিশনার(ভূমি) শানজিদা মুস্তারী এই অভিযান পরিচালনা করেন। তিনি আরো জানান অবৈধ ভাবে মাটি কাটার অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হবে। 

Tag
আরও খবর