নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

সারিয়াকান্দিতে সড়ক দুর্ঘটনায় চারজন আহত

বগুড়ার সারিয়াকান্দিতে সড়ক দুর্ঘটনায় ৪ জন আহত হয়েছেন। আহতরা হলেন, বগুড়া সারিয়াকান্দি উপজেলার ভেলাবাড়ী ইউপির ছাইহাটা গ্রামের তবিবর রহমানের ছেলে মন্জু ইসলাম (২২), ফুলবাড়ি ইউপির চরকাটাখালি গ্রামের আব্দুল জলিল এর স্ত্রী শিপন আক্তার (৩৫), হাটশেরপুর ইউপির হাসনাপাড়া গ্রামের মৃত আহাদ আলীর স্ত্রী ভুনী বেওয়া (৭০), গাবতলী উপজেলার পানবিঘা গ্রামের মৃত আবু সাঈদ এর ছেলে মাইনুল হাসান (৫২)। আহতদের মধ্যে মন্জু ইসলামকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।


স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, উপজেলার হাটফুলবাড়ী ইউপির আমতলী গ্রামের সামনে সারিয়াকান্দি বগুড়া মেইন রোডে বগুড়া হতে আসা একটি সি এন জি চালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় অটোরিকশায় থাকা ৫ জন যাত্রীর মধ্যে ৪ জন আহত হন। আহতদের উদ্ধার করে সারিয়াকান্দি হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে মন্জু ইসলামের শারিরীক অবস্থার অবনতি হওয়ায় তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। উল্লেখ্য যে, একই স্থানে গত শনিবার দুপুরে ব্যাটারি চালিত অটোরিকশা চাপায় একজন স্কুলছাত্র নিহত হয়।


এ বিষয়ে সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজেশ কুমার চক্রবর্তী বলেন, দূর্ঘটনার শিকার অটোরিকশাকে থানায় আটক করে রাখা হয়েছে। শীঘ্রই  অটোরিকশার সকল চালকদের নিয়ে সচেতনতামূলক সভায় বসা হবে।

Tag
আরও খবর