নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

সারিয়াকান্দিতে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে সম্প্রীতি সমাবেশ

বগুড়ার সারিয়াকান্দিতে শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নভাবে সম্পন্ন করার লক্ষ্যে সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল সাড়ে ১০ টায় সারিয়াকান্দি থানা, বগুড়ার আয়োজনে ও  গাবতলী সার্কেল বগুড়ার সহকারী পুলিশ সুপার নিয়াজ মেহেদীর সভাপতিত্বে থানা চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সারিয়াকান্দি থানার উপপরিদর্শক তপন কুমার ঘোষের সঞ্চালনায় উক্ত সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বগুর-১ আসনের সাংসদ সাহাদারা মান্নান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সারিয়াকান্দি থানা অফিসার ইনচার্জ (ওসি) রাজেশ কুমার চক্রবর্তী, চন্দনবাইশা পুলিশ তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা (আইসি) দুরুল হুদা, সারিয়াকান্দি পৌর মেয়র মতিউর রহমান মতি, উপজেলা আনসার ও ভিডিপি অফিসার হাসেম আলী, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাফি, ইসলামিক ফাউন্ডেশন সারিয়াকান্দি প্রতিনিধি ও সাবেক অধ্যক্ষ সারিয়াকান্দি ফাযিল মাদ্রাসা মাওলানা আবুল কাশেম, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সারিয়াকান্দি উপজেলা শাখার সভাপতি অরুনাংশু কুমার সাহা, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সারিয়াকান্দি শাখার সভাপতি শ্রী প্রভাত কুমার সাহা, সাংবাদিক রফিকুল ইসলাম, খায়রুল ইসলাম প্রমুখ।
জানা গেছে, উপজেলায় এবারের দুর্গাপূজায় ১৯টি মন্ডপের আয়োজন করা হয়েছে।
ওসি রাজেশ কুমার চক্রবর্তী বলেন, প্রতিটি মন্ডপে ০৪ জন আনসার ও ভিডিপি সদস্য এবং গ্রাম পুলিশ মোতায়েন করা হবে। এছাড়াও থানা পুলিশ কর্তৃক টহল টিমের ব্যবস্থা থাকবে। অধিক গুরুত্বপূর্ণ মন্ডপগুলোতে প্রশাসনের পক্ষ থেকে বাড়তি নজরদারি থাকবে।

Tag
আরও খবর