নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

বরিশালে পরিবহন সংকট নিরাসনের দাবিতে বিএম কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ


বরিশাল বিএম কলেজ শিক্ষার্থীরা পরিবহন সংকট নিরসনের দাবিতে বিক্ষোভ করেছেন। জেলার বাকেরগঞ্জের বাসিন্দা এ শিক্ষার্থীরা দাবি করেন, সপ্তাহে যত দিন ক্লাস চলবে তত দিন কলেজ বাসও চলবে। তাদের অভিযোগ, এ রুটের বাস অন্য রুটে চালানোও তাদের দুর্ভোগে পড়তে হচ্ছে। এদিকে কোনো রকম জোড়াতালি দিয়ে চলছে স্বরূপকাঠি রুটে পরিবহন বাস।কলেজে সূত্রে জানা গেছে, বিএম কলেজের প্রায় ২০ হাজার শিক্ষার্থীর জন্য পরিবহন বাস রয়েছে মাত্র তিনটি। এ বাস তিনটি ঝালকাঠি, গৌরনদী ও বাকেরগঞ্জ রুটে চলাচল করে। অন্যদিকে স্বরূপকাঠি রুটে বাস চলাচল বন্ধ থাকায় সম্প্রতি শিক্ষার্থীরা এ রুটে বাস চলাচল দাবিতে আন্দোলন করে। পরে ঝালকাঠি, গৌরনদী ও বাকেরগঞ্জ রুটে একদিন করে বাস চলাচল বন্ধ রেখে ওই সব দিন স্বরূপকাঠি রুটে চলাচলের উদ্যোগ নেয় কর্তৃপক্ষ। কিন্তু এতে সব রুট সপ্তাহে ৫ দিন সুযোগ পাচ্ছে না বলে অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে রোববার কয়েক শ ছাত্রছাত্রী ক্যাম্পাসে বিক্ষোভ ও মিছিল করেছে।বাকেরগঞ্জ রুটের শিক্ষার্থীরা জানান, তাদের রুটে কলেজ বাস আগে সপ্তাহে পাঁচ দিন চলত। হঠাৎ কলেজ প্রশাসন এক নোটিশ দিয়ে বলে সপ্তাহে চার দিন চলবে বাস। বাকি একদিন স্বরূপকাঠি রোডে চলবে। আমরা কলেজ প্রশাসনের এমন সিদ্ধান্ত মানি না। আমরা সপ্তাহে পাঁচ দিন বাস চাই। এদিকে বাকেরগঞ্জ ও ঝালকাঠী রুটের শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, তাদের বাসে ফ্যান চলে না।
বিএম কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ আমিনুল হক বলেন, বিএম কলেজে পরিবহন সংকটের সমস্যা দীর্ঘ দিনের। এ সংকটের বিষয়টি শিক্ষা মন্ত্রণালয় জানানো হয়েছে। আশা করছি শিগগিরই পরিবহন সংকট নিরসন হবে।
এদিকে পদার্থবিজ্ঞান বিভাগের কক্ষ সংকট এবং সংস্কার দাবিতে শিক্ষার্থীরা একইদিন বিক্ষোভ করেছে। তারা দীর্ঘদিন ধরে ভোগ করা এ কষ্টের অবসান চান শিক্ষার্থীরা।
আরও খবর