নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

‎সুন্দরবনের বনদস্যু আসাবুর বাহিনীর প্রধান সহযোগী আটক

ছবি সংগৃহীত

‎মোংলা প্রতিনিধিঃ

‎

‎সুন্দরবন থেকে বনদস্যু আসাবুর বাহিনীর প্রধান সহযোগী আটক

‎সুন্দরবনের দুর্ধর্ষ বনদস্যু আসাবুর বাহিনীর প্রধান সহযোগী রবিউল ইসলামকে আটক করেছে কোস্ট গার্ড। বুধবার (২৫ মার্চ) দুপুর ২টায় কোস্ট গার্ড সদস্যরা সুন্দরবনের শিবসা নদীর কুমারখালী খাল সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

‎

‎কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

‎

‎তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা গেছে সুন্দরবনের দুর্ধর্ষ বনদস্যু আসাবুর বাহিনীর প্রধান আসাবুর মোবাইল ফোনের মাধ্যমে জেলেদের ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায় করে আসছে এবং চাঁদা সংগ্রহের জন্য তার প্রধান সহযোগী রবিউল ইসলামকে অস্ত্রসহ সুন্দরবনের গহীনে পাঠিয়েছে। এমন প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বুধবার দুপুর ২টায় কোস্ট গার্ড সদস্যরা সুন্দরবনের শিবসা নদীর কুমারখালী খাল সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান চালায়। এ সময় অভিযানকারীরা ওই এলাকা থেকে ১টি একনালা বন্দুক, ৪ রাউন্ড তাজা গুলি ও ১ রাউন্ড ফাঁকা গুলিসহ সুন্দরবনের দুর্ধর্ষ বনদস্যু আসাবুর বাহিনীর প্রধান সহযোগী রবিউল ইসলামকে আটক করে।

‎

‎আটককৃত দস্যু রবিউল ইসলাম (৪১) খুলনা জেলার পাইকগাছা উপজেলার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে আসাবুর বাহিনীর হয়ে ডাকাতি এবং চাঁদাবাজি করে আসছিলো। আসাবুর বাহিনীর প্রধান সহযোগী রবিউল ইসলামকে আটক করায় ওই বাহিনীর সার্বিক কার্যক্রম অনেকাংশে নিষ্ক্রিয় হয়ে পড়েছে।

‎

‎জব্দকৃত আলামত ও আটককৃত ডাকাতের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন।

‎

‎তিনি বলেন, আমরা দস্যুদের উদ্দেশ্যে বলতে চাই, সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।

‎

আরও খবর