নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

‎মোংলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৫ ব্যবসায়ীকে জরিমানা

ছবি সংগৃহীত

‎মোংলা প্রতিনিধিঃ

‎
‎

বাগেরহাটের মোংলায় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য স্থিতিশীল রাখতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে ৫ জন ব্যবসায়ীকে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

‎


‎বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে জেলা প্রশাসকের নির্দেশনা ও তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করেন মোংলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নওসীনা আরিফ।বেলা সাড়ে ১২টার দিকে মোংলা কাঁচাবাজার, কলাবাজারসহ বিভিন্ন পাইকারি ও খুচরা আড়তে এ অভিযান পরিচালনা করা হয়।

‎

‎ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, নির্ধারিত মূল্যের অতিরিক্ত দামে পণ্য বিক্রি এবং দোকানে মূল্য তালিকা সংরক্ষণ না করার অভিযোগে অভিযান চালানো হয়। বিশেষ করে রমজান মাসকে সামনে রেখে বাজারে যাতে কৃত্রিম সংকট সৃষ্টি বা অযৌক্তিকভাবে দাম বৃদ্ধি না করা হয়, সে বিষয়ে ব্যবসায়ীদের কঠোরভাবে সতর্ক করা হয়।

‎

‎এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ ও স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় ৫টি পৃথক মামলায় ৫ জন ব্যবসায়ীকে মোট ৬ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

‎

‎নির্বাহী ম্যাজিস্ট্রেট নওসীনা আরিফ বলেন, রমজান মাসে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার কথা বিবেচনায় রেখে দ্রব্য মূল্য নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত বাজার তদারকি অব্যাহত থাকবে। কেউ আইন অমান্য করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

‎

‎অভিযান চলাকালে আইন-শৃঙ্খলা রক্ষায় মোংলা থানা পুলিশের একটি টিম সার্বিক সহযোগিতা প্রদান করে।

‎

‎

আরও খবর