নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

‎সতর্ক না হলে গণতন্ত্র বিপন্ন হবে,ভোট নিয়ে ষড়যন্ত্র চলছেঃমোংলায় ড. লায়ন ফরিদ

ছবি সংগৃহীত

‎মোংলা প্রতিনিধিঃ
‎
‎বাগেরহাট-০৩ আসন (মোংলা-রামপাল) থেকে বিএনপি মনোনীত প্রার্থী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম বলেছেন, আসন্ন নির্বাচনকে ঘিরে গভীর ষড়যন্ত্র চলছে। একটি চক্র পরিকল্পিতভাবে ভোটের পরিবেশ নষ্ট করতে হকিস্টিক সংগ্রহ করছে, জাল ব্যালট ও ভুয়া সিল ব্যবহার করার চেষ্টা করছে।
‎
‎শুক্রবার বিকেলে মোংলার সোনাইলতলা এলাকায় ধানের শীষ প্রতীকের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, যারা ভোট নিয়ে দুর্নীতি, চুরি বা জালিয়াতিতে লিপ্ত হবে, তাদেরকে প্রতিহত করে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিতে হবে। ভোটাররা যেন নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে পরিবেশ নিশ্চিত করা এখন সবচেয়ে বড় দায়িত্ব।
‎
‎ডা. শেখ ফরিদুল ইসলাম আরও বলেন, গণতন্ত্র ও ভোটের অধিকার প্রতিষ্ঠায় বিএনপি দীর্ঘদিন ধরে আন্দোলন-সংগ্রাম করে আসছে। এই অর্জন নষ্ট করতে দেওয়া যাবে না। ভোট কেন্দ্রের ভেতরে কোনো ধরনের অনিয়ম ঠেকাতে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
‎
‎তিনি নির্দেশনা দেন, ভোট কেন্দ্রের বাইরে শক্ত নিরাপত্তা বলয় তৈরি করতে হবে, যাতে প্রিজাইডিং ও পোলিং অফিসাররা কোনো অনিয়মে জড়ানোর সুযোগ না পান। প্রতিটি কেন্দ্রে ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা বের হতে পারবেন না বলেও তিনি মন্তব্য করেন।
‎
‎তিনি আরও বলেন, মা-বোনদের স্বতঃস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে উপস্থিত থাকতে হবে। কেউ যেন ভুয়া ব্যালট বা সিল নিয়ে কেন্দ্রে প্রবেশ করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক দৃষ্টি রাখতে হবে।
‎
‎সোনাইলতলা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল্লাহ হিল মারুফের সভাপতিত্বে আয়োজিত এই জনসভায় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আ. মান্নান হাওলাদার, সাধারণ সম্পাদক আবু হোসেন পনি, সাবেক যুগ্ম আহ্বায়ক শেখ রুস্তুম আলী, যুবদল নেতা বাবুল হোসেন রনি, সাংগঠনিক সম্পাদক শেখ শাকির হোসেন, যুবদলের আহ্বায়ক এম সাইফুল ইসলাম, বিএনপি নেতা সুব্রত মজুমদার এবং পৌর যুবদল নেতা মুহাম্মদ আল মামুন।
‎

আরও খবর