নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

‎সুন্দরবনে বনদস্যুদের আক্রোশে শুঁটকি মাছ আহরণে সংকটে জেলেরা

ছবি সংগৃহীত

‎মোংলা প্রতিনিধিঃ

‎

‎সুন্দরবন ও বঙ্গোপসাগর উপকূলে বনদস্যুদের তাণ্ডবে দেশের সব থেকে বড় শুঁটকি আহরণ পল্লী দুবলারচরে মাছ সংকটে দুশ্চিন্তায় পড়েছেন শুঁটকি পল্লির জেলেরা।বনদস্যুদের আক্রোশে শুঁটকি মাছ আহরণে সংকটে জেলেরা। সুন্দরবনের অস্থায়ী এই শুঁটকি পল্লীতে কাঙ্খিত মাছ ধরতে না পারায় মাছ শুকানোর শূন্য মাচাগুলো এখন খাঁ খাঁ করছে।

‎


‎দুবলার আলোরকোলের রামপাল জেলে সমিতির সভাপতি মো. মোতাসিম ফরাজী বৃহস্পতিবার দুপুরে জানান, গত দু’সপ্তাহ ধরে বনদস্যুরা মুক্তিপণের দাবিতে একের পর এক জেলেদের অপহরণ করছে। আতঙ্কের মধ্যে জেলেরা সুন্দরবনের নদী ও সাগরে মাছ ধরতে পারছে না।

‎

‎একই সাথে সাগরে এ বছর তেমন মাছ পাচ্ছে না জেলেরা। যে মাছ পাওয় যাচ্ছে তা দিয়ে ট্রলারের জ্বালানী খরচ উঠছে না। এমন পরিস্থিতিতে শুঁটকি পল্লীতে মাছ শুকানোর মাচাগুলো মাছের অভাবে এখন খাঁ খাঁ করছে। 

‎একদিকে কাঙ্খিত মাছ না পাওয়া, অন্যদিকে সুন্দরবনে বনদস্যুদের দৌরাত্ম বেড়ে গেছে।

‎

‎প্রায়শই দস্যুরা জেলেদের ধরে নিয়ে জিম্মি করছে। দস্যুদের মোটা অঙ্কের টাকা মুক্তিপণ দিয়ে জেলেদের ছাড়িয়ে আনতে হচ্ছে। এসব কারণে জেলে ও মহাজনদের মুখে হাসি নেই। সব জেলে ঋণগ্রস্থ হয়ে আছে।

‎ঋণের টাকা কিভাবে পরিশোধ করবে শুঁটকি জেলেরা, সে দুশ্চিন্তায় রয়েছেন বলে জানান জেলে নেতা মোতাসিম ফরাজী।

‎দুবলা ফিসারমেন গ্রুপের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মে. কামাল উদ্দিন আহমেদ বলেন, এবারের শুঁটকি মৌসুম ভালোভাবে শুরু হলেও বর্তমানে হঠাৎ করে জেলেরা সাগরে মাছ কম পাওয়ায় লোকসানের মুখে পড়েছে। অপরদিকে, বনদস্যুরা বেপরোয়াভাবে জেলেদের উপরে হামলা করে তাদের ধরে নিয়ে যাচ্ছে। ট্রলার ও নৌকা নিয়ে জেলেরা সাগর ও সুন্দরবনের নদী-খালে মাছ ধরতে গেলে দস্যুরা ধাওয়া করে ধরে নিয়ে যাচ্ছে। বনদস্যু দমনে র‌্যাব ও কোস্টগার্ডের অভিযান জোরদারের দাবি জানান কামাল উদ্দিন আহমেদ।

‎

‎সুন্দরবনের জেলে পল্লী দুবলার ফরেস্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেষ্ট রেঞ্জার মিলটন রায় বলেন, বনদস্যুদের অপহরণ বাণিজ্যসহ বর্তমানে জেলেরা সাগরে তেমন মাছ পাচ্ছেন না। জেলেরা মাছ না পাওয়ায় বন বিভাগের রাজস্ব ঘাটতির আশঙ্কা রয়েছে বলে জানান এই কর্মকর্তা।


‎

আরও খবর