নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

মোংলায় বিদেশি মদসহ এক নারী গ্রেফতার

ছবি সংগৃহীত

মোংলা প্রতিনিধিঃ

‎

‎বাগেরহাটের মোংলায় যৌথ বাহিনীর অভিযানে বিদেশি মদ, ইয়াবা ও মাদক বিক্রির নগদ ৪২ হাজার টাকাসহ এক নারীকে গ্রেফতার করা হয়েছে।

‎মঙ্গলবার (২০ জানুয়ারি) গভীর রাতে শহরের মাদ্রাসা রোডে অভিযান চালিয়ে মাদকসহ ওই নারীকে গ্রেফতার করে পুলিশ ও নৌবাহিনী।

‎

‎বিষয়টি নিশ্চিত করেছেন মোংলা থানার পরিদর্শক তদন্ত মানিক চন্দ্র গাইন।

‎গ্রেফতার সাফিয়া বেগম (৫৬) একই এলাকার মো. আব্দুর রহিমের স্ত্রী।

‎

‎এ বিষয়ে মানিক চন্দ্র গাইন জানান, গভীর রাতে মোংলা পৌর শহরের বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালান যৌথ বাহিনীর সদস্যরা। তারই অংশ হিসেবে গোপন সংবাদের পেয়ে শহরের মাদ্রাসা রোডের একটি বাড়ি থেকে এক নারীকে গ্রেফতার করা হয়।

‎

‎পরে জিজ্ঞাসাবাদে তার দেয়া তথ্য অনুযায়ী, বাড়ি তল্লাশি করে ১৮ বোতল বিদেশি মদ, ইয়াবা ও মাদক বিক্রির নগদ ৪২ হাজার টাকা ও ইয়াবা সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়।
‎
‎এ ব্যাপারে মোংলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলা দায়ের শেষে বুধবার (২১ জানুয়ারি) দুপুরে আসামিকে বাগেরহাট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

‎

আরও খবর