নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

‎মোংলায় জাটকা সংরক্ষণ অভিযানে অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস

ছবি সংগৃহীত

‎মোংলা প্রতিনিধিঃ
‎
‎জাটকা সংরক্ষণে মোংলা  উপজেলার সুন্দরবন সংলগ্ন পশুর নদীতে অভিযান চালিয়ে  নিষিদ্ধ ঘোষিত বেহুন্দী জাল উদ্ধার করে পুড়িয়ে ধ্বংস করেছে মৎস্য বিভাগ।
‎
‎শুক্রবার ( ১৬ জানুয়ারি)  মোংলা  উপজেলা মৎস্য বিভাগের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে মোংলা দিগরাজ নৌ ঘাঁটির  বাংলাদেশ  নৌ- বাহিনীর  একটি দল সহায়তা করে।
‎
‎মোংলা  উপজেলার  মৎস্য কর্মকর্তা মোঃ জাহিদুল ইসলাম  জানান, নিষেধাজ্ঞা অমান্য করে কিছু জেলে অবৈধ জাল ব্যবহার করে মোংলা পশুর  নদীতে মাছ শিকার করছে।এতে জাটকাসহ বিভিন্ন প্রজাতির মাছের পোনা আটকে পড়ে, যা মৎস্য সম্পদের জন্য মারাত্মক হুমকি।
‎
‎তিনি আরও জানান, নিষিদ্ধ  জালের ব্যবহার বন্ধে পরিচালিত অভিযানে দুইটি বড় নিষিদ্ধ বেহুন্দী জাল উদ্ধার করা হয়। যার বাজার মুল্য আনুমানিক দেড় লক্ষ টাকা। পরে   উদ্ধারকৃত জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
‎
‎মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন  মোংলা উপজেলার  সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নওসীনা আরিফ।
‎
‎তিনি আরো বলেন,ইলিশসহ দেশের মৎস্য সম্পদ রক্ষায়  ৮ মাস এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
‎
‎১ নভেম্বর থেকে ১০ জুন ( আট মাস) মৎস্য সম্পদ  ঝাটকা সংরক্ষণ মাস। 

আরও খবর