নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

মোংলায় ভাইয়ের হাতে ভাই খুন

ছবি সংগৃহীত

‎মোংলা প্রতিনিধিঃ
‎
‎মোংলায় আপন ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন হয়েছে। বড় ভাইয়ের মুদি দোকানের বাকী টাকা চাওয়ায় ছোট ভাই তাকে কুপিয়ে জখম করে।
‎
‎বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে কুপিয়ে জখমের পর শনিবার বিকেলে তার মৃত্যু হয়। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
‎মোংলা থানার সেকেন্ড অফিসার এসআই জাহাঙ্গীর আলম জানান, মোংলার দিগরাজ বাজারের অটোরাইস মিলের বিপরীত পাশে শেখ আজম (৫২) দীর্ঘদিন ধরে মুদি দোকান দিয়ে আসছিলেন। শেখ আজমের মুদি দোকান থেকে তার আপন ছোট ভাই শেখ ফরিদ বাকীতে পণ্য নিয়ে আসছিলো। দোকানের বাকী পাওনা টাকা চাওয়ায় বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে দুই ভাই বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন। এক পর্যায়ে ছোট ভাই দা দিয়ে বড় ভাইর মাথার বাম পাশে ও সাবল দিয়ে ডান পায়ে আঘাত করে। এতে বড় ভাইয়ের মাথা মারাত্মক জখম হয় এবং পায়ের বৃদ্ধাঙ্গুলী কেটে পড়ে যায়। তাৎক্ষনিভাবে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে শনিবার বিকেলে বাগেরহাটের ফকিরহাট এলাকায় তার মৃত্যু হয়। সন্ধ্যায় লাশের ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে মোংলা থানা পুলিশ। এ হত্যাকান্ডের ঘটনায় নিহতের ছেলে সোহেল রানা (২৬) বাদী হয়ে চাচা শেখ ফরিদ (৪৮) ও চাচাতো ভাই (ফরিদের ছেলে) শেখ ইয়াছিনের (২৫) বিরুদ্ধে শনিবার সন্ধ্যায় হত্যা মামলা দায়েরের জন্য লিখিত এজাহার দাখিল করেছেন।
‎
‎মোংলা থানার সেকেন্ড অফিসার এসআই জাহাঙ্গীর আলম বলেন, হত্যা মামলা গ্রহণের প্রক্রিয়া চলছে। তবে এখনও এ ঘটনায় কেউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান তিনি।

আরও খবর