নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

‎বাগেরহাট-৩ (মোংলা-রামপাল) আসনে ড. ফরিদের মনোনয়নপত্র দাখিল

ছবি সংগৃহীত

মোংলা প্রতিনিধিঃ

‎

‎আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-৩ (রামপাল-মোংলা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ধানের শীষের মনোনীত প্রার্থী লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম মনোনয়নপত্র দাখিল করেছেন।

‎

‎সোমবার (২৯ ডিসেম্বর) বেলা ১২টায় রামপাল উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা তামান্না ফেরদৌসের কাছে তিনি তার মনোনয়নপত্র জমা দেন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি শেখ হাফিজুর রহমান তুহিন, সাধারণ সম্পাদক আলতাফ হোসেন বাবু, সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক মোস্তফা কামাল পাটোয়ারি, মোংলা উপজেলা বিএনপির সভাপতি হাওলাদার আ. মান্নান, সাধারণ সম্পাদক আবু হোসেন পনি, মোংলা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান মানিক, কেন্দ্রীয় ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক শারমিন সুলতানা রুমা সহ দলীয় নেতৃবৃন্দ।

‎

‎মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপি নেতা লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণ নিরপেক্ষভাবে ভোট দেওয়ার সুযোগ পেলে বাগেরহাট-৩ আসনে ধানের শীষ বিপুল ভোটে জয়লাভ করবে, এ বিষয়ে আমরা আশাবাদী।

‎

‎এর পূর্বে বাগেরহাট-৩ (রামপাল-মোংলা) আসন থেকে জামায়াতে ইসলামীর দলীয় মনোনয়ন পত্রের ফটোকপি জমা দেন এ্যাডভোকেট মাওলানা শেখ আ. ওয়াদুদ। তিনি ইতিমধ্যে বাগেরহাটের রিটার্নিং কর্মকর্তা বরাবর রবিবার মনোনয়ন পত্র জমা দেন বলে তিনি নিশ্চিত করেছেন।

‎

‎নির্বাচনী তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বাছাই কার্যক্রম চলবে আগামী ৩০ ডিসেম্বর থেকে ২০২৬ সালের ৪ জানুয়ারি পর্যন্ত। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের করা যাবে ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত। আপিল নিষ্পত্তি হবে ১০ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারির মধ্যে। আর প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ২০ জানুয়ারি।

‎

আরও খবর