নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

মোটরবাইক দুর্ঘটনায় নিহত মোরেলগঞ্জের দুই যুবক শ্যালক-দুলাভাই

মোটরবাইকে নিহত বায়েজিদ ও মারুফ।

 বাগেরহাটের মোরেলগঞ্জে দুই যুবকের প্রাণ গেল মোটরবাইক দুর্ঘটনায়। 
গতকাল বুধবার ঢাকা থেকে মোরেলগঞ্জের উদ্দেশ্য মোটরসাইকেল যোগে  আসার পথে  গোপালগঞ্জে মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা লেগে শ্যালক-দুলাভাই নিহত হয়েছে।

নিহতরা হলেন, বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার খাউলিয়া ইউনিয়নের  চালতাবুনিয়া গ্রামের সিদ্দিক শিকদারের ছেলে মারুফ শিকদার  (৩২) এবং একই উপজেলার পার্শ্ববর্তী নিশানবাড়িয়া ইউনিয়নের গুয়াতলা গ্রামের আলম তালুকদারের ছেলে বায়জিদ তালুকদার (১৮)।  নিহতরা সম্পর্কে শ্যালক-দুলাভাই

কাশিয়ানী ভাটিয়াপাড়া হাইওয়ে থানার পরিদর্শক খান শরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মোটরবাইকে চড়ে ঢাকা থেকে মোরেলগঞ্জের নিজ বাড়িতে যাচ্ছিলেন মারুফ এবং বায়েজিদ। পথিমধ্যে ঢাকা-খুলনা মহাসড়কের চন্দ্রদিঘলিয়া এলাকায় ঘনকুয়াশার কারণে মোটরসাইকেল নিয়ন্ত্রণ
হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা লাগে। এসময় ঘটনাস্থলেই তারা দু’জন নিহত হয়। তিনি আরো জানান, নিহতদের লাশ উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্ত  শেষে পরিবারের  কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। 

নিহত মারুফ ঢাকায় আরএফএল  কোম্পানিতে চাকরি করতেন। স্ত্রীকে নিতে বাড়ি ফিরছিলেন। তার মাহি আল আবির নামে ২ বছরের এক ছেলে রয়েছে। গতকাল বুধবার বিকেলে জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়ছে। এদিকে শ্যালক এইচএসসি  ফলপ্রার্থী বায়জিদকে সন্ধ্যায় জানাযা শেষে  তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। 

মর্মান্তিক  এ ঘটনায় দুই  পরিবার সহ এলাকায় শোকের  ছায়া নেমে এসেছে।
Tag
আরও খবর