নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

মোরেলগঞ্জে চোরাই গরু উদ্ধার, মামলা দায়ের


বাগেরহাটের মোরেলগঞ্জে চুরি যাওয়া ২ টি গরু উদ্ধার  করেছে  থানা পুলিশ। শুক্রবার  (২৫ নভেম্বর)  বিকেলে এ গরু দুটি উপজেলার বারইখালী ইউনিয়নের দক্ষিণ সুতালড়ি গ্রামের মৃত আঃ সাত্তার বয়াতির ছেলে কবির বয়াতির বসতবাড়ির গোয়ালঘর থেকে উদ্ধার করে পুলিশ।  কবির বয়াতি কুখ্যাত  ডাকাত এবং  তার বিরুদ্ধে  মোরেলগঞ্জ থানা সহ বিভিন্ন  থানায় বহু মামলা রয়েছে। 

পুলিশ জানায়, চোরাই গরুর সন্ধান পাওয়া গেছে বাদি পক্ষের এ অভিযোগের ভিত্তিতে শুক্রবার বিকেলে ডাকাত কবিরের বাড়িতে অভিযান চালিয়ে তার গোয়ালঘর থেকে এ গরু দুটি  উদ্ধার  করা হয়। তবে  ঘটনাস্থল থেকে  কাউকে  আটক করতে পারেনি পুলিশ। 

উল্লেখ্য, চলতি বছরের ২৮ আগস্ট দিবাগত রাতে উপজেলার  বহরবুনিয়া ইউনিয়নের উত্তর ফুলহাতা গ্রামের আঃ জলিল তালুকদারের ছেলে মাসুম তালুকদার ও একই গ্রামের  মৃত কালিপদ বাছাড়ের ছেলে তপন কুমার বাছাড়ের বসতবাড়ির গোয়ালঘর থেকে ২ টি করে ৪ টি গরু চুরি হয়ে যায়। চুরি যাওয়া ওই গরুগুলোর মধ্য থেকে শুক্রবার ২ টি গরু উদ্ধার হয়েছে বলে থানা পুলিশ  জানায়। 

এ ঘটনায় গতকাল মোরেলগঞ্জ  থানায় একটি মামলা হয়েছে বলে মোরেলগঞ্জ  থানা পুলিশ জানায়। আসামিদের গ্রেপ্তার  করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে  বলেও মোরেলগঞ্জ  থানা অফিসার ইনচার্জ  মোঃ সাইদুর রহমান জানান। 


Tag
আরও খবর