দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

মোরেলগঞ্জে ৩ বছরের শিশু হত্যা, সৎ মাকে আসামী করে মামলা

শিশু সিফাত হত্যা মামলায় গ্রেফতারকৃত সৎ ম সাজেদা বেগম

 বাগেরহাটের মোরেলগঞ্জে শিশু সিফাত(৩) হত্যার ঘটনায় সৎ মা সাজেদা বেগম (৪৫)কে একমাত্র  আসামী করে  সিফাতের মা লাভলী বেগম বাদি হয়ে  মোরেলগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। পুলিশ  সাজেদা বেগমকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছে।

এর আগে গত মঙ্গলবার ( ১৭ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে ঘুমন্ত শিশু সিফাতকে একা ঘরে রেখে  বাবা আসাদুল খান ও মা লাভলী বেগম  মাছ ধরতে  বের হলে কিছুক্ষণ পর ফিরে এসে সিফাতকে দেখতে পায় না। সারারাত ও পরদিন খুঁজতে খুঁজতে ঘর থেকে ৩০০ গজ দূরে একটি বাগানের ডোবায় কাঁদা মাটির মধ্য হতে তার মরদের উদ্ধার  করা হয়। 
 পরে এ ঘটনার সাথে জড়িত সন্দেহে শিশুটির সৎ মা সাজেদা বেগমকে (৪৫) আটক করে পুলিশ। পুলিশ তার ঘর থেকে কাদা-মাটি মাখা ভেজা কাপড়  উদ্ধার  করে। 

শিশুটির পিতা আসাদুল খান বলেন, রাত ১ টার দিকে তার প্রথম স্ত্রী লাভলী বেগমকে নিয়ে মাছ ধরতে বাইরে যাই। এ সময় ঘরের দরজা খোলা ছিলো। ১৫-২০ মিনিট পরে ঘরে ফিরে দেখি সিফাত নেই।

মোরেলগঞ্জ থানার ওসি মো. সাইদুর রহমান বলেন, এ ঘটনায় শিশু  সিফাতের মা লাভলী বেগম তার সতীন সাজেদা বেগমকে আসামী করে একটি হত্যা মামলা করেছে। আসামীকে বৃহস্পতিবার আদালতে প্রেরণ করা হয়েছে। 



Tag
আরও খবর