নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

মোরেলগঞ্জে গলায় ফাঁস সহ যুবকের মরদেহ উদ্ধার


বাগেরহাটের মোরেলগঞ্জে  নিজ ঘরে আড়ার সাথে ডিশ লাইনের তার প্যাচানো অবস্থায় মামুন  (৩৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার  করে  লাশ ময়না তদন্তের  জন্য পুলিশ বাগেরহাট মর্গে প্রেরণ করেন।
শনিবার  ( ৯ সেপ্টেম্বর ) রাত আনুমানিক সোয়া ৯ টার দিকে মোরেলগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ড পূর্ব-সরালিয়া  এলাকায় এই ঘটনা ঘটে। মামুন মৃত ফারুক শেখের ছেলে। মামুনের স্ত্রী ১ ছেলে এবং ১ মেয়ে রয়েছে। তবে মামুন আত্মহত্যা  করেছে বলেই ধারণা করছে সবাই।  তবে তার মৃত্যুর সঠিক কোন কারণ এখনো জানা যায়নি।
স্থানীয় সূত্র জানায়, মামুন শেখ ও তার স্ত্রী'র মধ্যে কিছু দিন ধরে পারিবারিক কলহের সৃষ্টি হয়, যার ফলে মামুনের স্ত্রী ঢাকা গার্মেন্টসে কাজ করেন এবং  তার ২ সন্তানকে নিয়ে ঢাকায়ই থাকেন। মামুন প্রায়ই ঢাকায় যেত তার স্ত্রী-সন্তানদের ফিরিয়ে আনতে। তবে তার স্ত্রী আসতে অনীহা দেখায়। মৃত্যুর ১দিন আগে তিনি ঢাকা থেকে বাড়ি এসেছেন বলে জানান স্থানীয়রা। মামুন পেশায় একজন মোটরসাইকেল ড্রাইভার। মামুনের বসতঘর মোরেলগঞ্জ নব্বইরশি বাসস্ট্যান্ড সংলগ্ন হরিণধরা খালের পাশে।  তার মটরসাইকেল প্রতিবেশী অবসরপ্রাপ্ত সেনা সদস্য ইদ্রিস আলী হাওলাদারের বাড়ি রাখেন এবং মামুনের স্ত্রী বাড়ি না থাকায় প্রায়ই রাতের খাবার ওই বাড়ি খেয়ে থাকেন। শনিবার সন্ধ্যায় মামুন একসাথে খাবার খাওয়ার উদ্দেশ্যে প্রতিবেশির ছেলে মোঃ শাওন
হাওলাদার(২৪) কে রাতে খাবার আগে ফোন দিতে বলেন।   শাওন হাওলাদার কয়েকবার ফোন দিলেও ফোন না ধরলে মামুনের বাসায় যায় তাকে ডেকে আনতে। ঘরের সামনে গিয়ে ডাকাডাকিতে সাড়া না মিললে পরে ঘরের ভিতরে লাইট জ্বলতে দেখে শাওন দরজার ফাঁক দিয়ে উঁকি দেয়। উঁকি দিয়ে শাওন দেখতে পায় মামুন ঘরের আঁড়ার সাথে ঝুঁলে আছে। তাৎক্ষণিক শাওন স্থানীয় পৌর কাউন্সিলর আজিজুর রহমান মিলনকে ফোন দিয়ে সব জানায়। পরে কাউন্সিলর মিলন সবাইকে ফোনে এ ঘটনা জানিয়ে দেন। 
খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থলে পৌঁছে এবং মামুনের মরদেহের সুরুতহাল প্রস্তুত করে। রবিবার সকালে মরদেহের ময়না তদন্তের জন্য বাগেরহাট মর্গে প্রেরণ করেছেন বলে মোরেলগঞ্জ  থানা অফিসার ইনচার্জ মোঃ সাইদুর রহমান জানান ।




Tag
আরও খবর