নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

মোরেলগঞ্জে গৃহহীন আরও ৭৯টি পরিবার পেল স্বপ্নের ঠিকানা

বাগেরহাটের মোরেলগঞ্জে স্বপ্নের ঠিকানা পেলেন গৃহহীন আরও ৭৯টি পরিবার। বুধবার সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে সারা দেশের ন্যায় মোরেলগঞ্জ উপজেলায় ৪র্থ পর্যায়ে (২য় ধাপ) নির্মিত ৭৯টি ঘর ভূমিহীন ও গৃহহীন পরিবারের মধ্যে হস্তান্তরের শুভ উদ্বোধন করেন।


প্রধানমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধন অনুষ্ঠানে মোরেলগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এসএম তারেক সুলতান, সহকারী কমিশনার (ভূমি) মো. আব্দুল মালেক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, উপজেলা প্রকৌশলী মো. আরিফুল ইসলাম, থানার ওসি ( তদন্ত) মো. শাহজাহান আহমেদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল্লাহ আল জাবের, আইসিটি কর্মকর্তা ত্রিদীপ সরকার অন্যান্য কর্মকর্তা ও বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ। 


অনুষ্ঠানের শেষে ৪র্থ পর্যায়ে ‘ক’ শ্রেণির আওতায় দুই শতাংশ জমি, দলিল নামজারির খতিয়ানসহ ৭৯টি ভূমিহীন পরিবারকে দুর্যোগ সহনীয় টেকসই আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত এসব ঘরের চাবি হস্তান্তর করা হয়।


প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেয়ে আপ্লুত ভুমিহীনরা বলেন, জীবনেও কল্পনা করিনি এরকম ঘর পাবো। আজ সেই কল্পনা বাস্তব করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখন স্থায়ীভাবে মাথা গোজার ঠাঁই পেলাম। ছেলেমেয়ে নিয়ে সুখে শান্তিতে থাকতে পারব। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আল্লাহ দীর্ঘদিন বাঁচিয়ে রাখুন তার জন্য প্রাণ ভরে দোয়া করি।



Tag
আরও খবর