নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

মোরেলগঞ্জে গভীর রাতে বিধবা নারীকে গলা কেটে হত্যা

নিহতের স্বজনের আহাজারি

বাগেরহাটের মোরেলগঞ্জ  উপজেলার বলইবুনিয়া ইউনিয়নের  কিসমত জামুয়া গ্রামে আম্বিয়া বেগম  (৪৪) নামে এক নারীকে গলা কেটে হত্যা করা হয়েছে। শুক্রবার দিবাগত গভীর  রাতে এঘটনা ঘটে। 

 শনিবার সকালে নিহতের স্বজনেরা জানতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল রিপোর্ট  সহ হত্যাকান্ডের  কারণ জানার চেষ্টা  করছেন। মোরেলগঞ্জ  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত ) মো. শাহজাহান আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।  তবে এ রিপোর্ট  লেখা পর্যন্ত( দুপুর ১২ টা) এর কারণ জানা যায়নি। 

নিহত আম্বিয়া বেগম  কিসমত জামুয়া এলাকার মৃত সেকেন্দার আলীর স্ত্রী। তাঁদের ২২ বছরের একটি ছেলে সন্তান রয়েছে। ছেলেটি শহরে গার্মেন্টসে কর্মরত বলে জানা যায়। 

 বলইবুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান আলী খান বলেন, গরীব বিধবা আম্বিয়া বেগমকে কে বা কারা হত্যা করেছে এখনো স্পষ্ট নয়।  এই নারীর স্বামী কিছুদিন  আগে মারা যায়।  পুলিশের তদন্তে হত্যাকাণ্ডের রহস্য বের হয়ে আসবে। 

মোরেলগঞ্জ  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত ) মো. শাহজাহান  আহমেদ   বলেন, সকালে খবর পেয়েই আমরা এখানে আসি। মোরেলগঞ্জ  সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার  মো. আশিকুর রহমান সহ পুলিশের বিভিন্ন বিভাগের উর্ধতন কর্মকর্তা  ঘটনাস্থলে এখনো রয়েছেন বলেও জানান তিনি।

Tag
আরও খবর