নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

মোরেলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত অন্তত ১০


বাগেরহাটের রায়েন্দা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা  ফাল্গুনী পরিবহনের একটি  বাস নিয়ন্ত্রণ হারিয়ে  সড়কের পাশে একটি বিদ্যুৎ  পোস্টে সজোরে  আঘাত খেয়ে খাদে পড়ে  যায়। এতে গাড়ীতে থাকা নারী ও শিশু  এবং পাশে ব্যাটারিচালিত একটি ভ্যানের চালক ও  কয়েকজন  যাত্রী আহত হয়েছে। তবে নিহতের কোন খবর পাওয়া যায়নি। আহতদের বেশিরভাগের আঘাত গুরুতর না হওয়ায় তাদেরকে প্রাথমিক চিকিৎসা  শেষে পুনরায়  অন্য ঢাকাগামী  বাসে উঠিয়ে  দেওয়া হয়েছে।  শুক্রবার (২৩ জুন) বিকেল সাড়ে ৪ টার দিকে ৮-১০  জন যাত্রী নিয়ে শরণখোলার রায়েন্দা থেকে ছেড়ে  আসা ফাল্গুনী  পরিবহনের একটি গাড়ি সাইনবোর্ড- বগী আঞ্চলিক  মহাসড়কের মোরেলগঞ্জ  নব্বইরশি বাসস্ট্যান্ড অদূরে  এ দুর্ঘটনায় পতিত হয়। 


বস্তুতঃ মোরেলগঞ্জ থেকেই ঢাকাগামী যাত্রী  সংখ্যা  অধিক উঠে থাকে।  তাই   মোরেলগঞ্জে  পৌঁছানোর ঠিক আগমুহূর্তে  দুর্ঘটনা  ঘটার ফলে হতাহতের সংখা কম হয়েছে।   আহতদের সবার নাম ঠিকানা এ রিপোর্ট  লেখা পর্যন্ত জানা যায়নি।  উপজেলা  নির্বাহী অফিসার এসএম তারেক সুলতান  ও মোরেলগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সাইদুর রহমান   ঘটনাস্থল পরিদর্শন করেন।   পুলিশ এবং ফায়ার সার্ভিস  কর্মীদের সহযোগিতায় বাসটি উদ্ধার  অভিযান চলছে।   গুরুতর আহত ভ্যানচালক ছোট পরী গ্রামের ফজলুর রহমান  (৬০) কে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে  প্রেরণ করা হয়েছে।  আহতদের কয়েকজনকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতাল ও  ক্লিনিকে ভর্তি করা হয়েছে। আহতদের অধিকাংশই  পার্শ্ববর্তী শরণখোলা উপজেলার।  ঘটনাস্থলে উদ্ধার অভিযানে অংশ নেওয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার  প্রবীর কুমার দেবনাথ  বলেন, 'ধারণা করা হচ্ছে দ্রুতগামী বাসটির যান্ত্রিক ত্রুটির জন্য নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের  পাশে থাকা একটি বিদ্যুৎ পোস্টে  সজোরে ধাক্কা খেয়ে খাদে পড়ে যায়। এতে বাসটির সামনে থেকে  দুমড়ে-মুচড়ে যায়।

Tag
আরও খবর