নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

মোরেলগঞ্জে ভিটামিন এ ক্যাম্পেইন অনুষ্ঠিত

সারাদেশের ন্যায় বাগেরহাটের মোরেলগঞ্জেও শিশুদের ভিটামিন-এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর মাধ্যমে ‘ভিটামিন এ-প্লাস ক্যাম্পেইন ২০২৩’ অনুষ্ঠিত হয়েছে। রবিবার ( ১৮ জুন) সকাল থেকে বিকাল পর্যন্ত এ ক্যাম্পেইন চলে। রবিবার সকালে এ প্লাস ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শর্মী রায়।  


মোরেলগঞ্জ উপজেলা এবং পৌরসভার ৩৮৫ টি ক্যাম্পে একযোগে নীল ভিটামিন ৬ মাস থেকে ১ বছরের ৩৩৮৭জন শিশুকে খাওয়ানোর টার্গেট নিয়ে ৩৩৬৪ জন শিশুকে খাওয়ানো বা লক্ষমাত্রা অর্জিত হয়েছে। ১২ মাস থেকে ৫৯ মাস বয়সের ৩০ হাজার ১৪৫ জন শিশুকে লাল ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নিয়ে ৩০ হাজার ১ জন শিশুকে খাওয়ানো হয়েছে বলে উপজেলা স্বাস্থ্য দপ্তর থেকে জানা গেছে।


বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন ডাঃ শর্মী রায়। এছাড়া স্যানিটারী ইন্সপেক্টর রিয়াদ হোসেন সোহাগ, স্বাস্থ্য পরিদর্শক হেমায়েত হেসেন সহ ফিল্ড ইনচার্জ ও অন্যান্য সুপারভাইজার বৃন্দ ভিটামিন এ ক্যাম্পেইন কর্মসূচী তদারকি করেন।


 ডাঃ শর্মী রায় বলেন, বাংলাদেশের ইপিআই কর্মসূচি বিশ্বের জন্য একটি রোল মডেল। জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাপসুল ক্যাম্পেইনও একটি সফল কর্মসূচি। বাংলাদেশের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে এই কর্মসূচি বাস্তবায়ন করেছে এবং করে যাচ্ছে। তিনি বলেন, এই কর্মসূচি বাস্তবায়ন হওয়ার কারণে দেশে রাতকানা রোগীর সংখ্যা এখন নাই বললেই চলে। শিশুর শরীরের বিকাশ, রোগ প্রতিরোধ, কোষ, ত্বক, দাঁত ও অস্থির গঠনে ভিটামিন ‘এ’ এর বিরাট ভূমিকা রয়েছে।


তিনি বলেন, এই কর্মসূচি বাস্তবায়ন হওয়ার কারণে দেশে রাতকানা রোগীর সংখ্যা এখন নাই বললেই চলে। শিশুর শরীরের বিকাশ, রোগ প্রতিরোধ, কোষ, ত্বক, দাঁত ও অস্থির গঠনে ভিটামিন ‘এ’ এর বিরাট ভূমিকা রয়েছে।

আরও খবর