নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

মোরেলগঞ্জে সাংবাদিক জামাল শরীফের দাফন সম্পন্ন


বাগেরহাটের মোরেলগঞ্জের ভরাঘাটা নিজ গ্রামে মা-বাবার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন সাংবাদিক জামাল শরীফ । বুধবার সকাল বেলা ১১ টায় উপজেলা চত্বরে প্রথম জানাযা এবং ভরাঘাটা নিজ বাড়িতে দ্বিতীয় জানাজা শেষে তার মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

এর আগে বুধবার বুধবার সকাল ১০ টায় সাংবাদিক জামাল শরীফের মরদেহ প্রেসক্লাব প্রাঙ্গণে রাখা হয়। সেখানে গণমাধ্যমকর্মীরা তার প্রতি শেষশ্রদ্ধা নিবেদন করেন। 


জানাজায় অংশ নেন- উপজেলা নির্বাহী অফিসার এসএম তারেক সুলতান, উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, থানা অফিসার ইনচার্জ মোঃ সাইদুর রহমান মোরেলগঞ্জে কর্মরত গণমাধ্যম কর্মীরা। 

এছাড়া স্থানীয় রাজনৈতিক, সাংস্কৃতিক, বিভিন্ন পেশাজীবি মানুষ ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ পার্শ্ববর্তী শরণখোলা প্রেসক্লাবের সভাপতি ইসমাইল হোসেন লিটন ও সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম এ জানাযায় অংশগ্রহণ করেন। 

এলাকায় না থাকার কারণে জানাযায় না থাকতে পেরেও শোক প্রকাশ করেছেন স্থানীয় সংসদ সদস্য এ্যাড. আমিরুল আলম মিলন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. শাহ ই আলম বাচ্চু ও পৌর মেয়র এসএম মনিরুল হক তালুকদার।

প্রসঙ্গত, গতকাল সন্ধ্যায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি রাজধানীর একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন। আজ ভোরে ঢাকা থেকে তার মরদেহ মোরেলগঞ্জে আনা হয় এবং জানাযা শেষে দুপুরে তাকে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। 



আরও খবর