বাগেরহাটের মোরেলগঞ্জে ধর্ষণের চেষ্টার অভিযোগে পিঞ্জু হাওলাদার (২৩) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার দিবাগত রাত ১১ টার দিকে পুলিশ তাকে গ্রেফতার করে।পিঞ্জু পঞ্চকরণ ইউনিয়নের পঞ্চকরণ গ্রামের প্রবাসী বদিউজ্জামান খোকার ছেলে।
অভিযোগ সূত্রে জানা গেছে, শনিবার ভোররাতে প্রতিবেশীর ঘরের জানালা ভেঙে ঘরে ঢুকে নবম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করে পিঞ্জু।
এ ঘটনায় ওই ছাত্রীর মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।
থানা ওসি ইনচার্জ মো. সাইদুর রহমান বলেন, ধর্ষণ চেষ্টার অভিযোগে দায়ের হওয়া মামলার আসামী পিঞ্জুকে পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার করেছে।
পিঞ্জুর বিরুদ্ধে মোরেলগঞ্জ থানায় যৌন নিপীড়ন, মারধর, চুরি ও অঙ্গহানির অভিযোগে ৭টি মামলা রয়েছে।
৮ ঘন্টা ৫২ মিনিট আগে
১ দিন ২ ঘন্টা ২৯ মিনিট আগে
১ দিন ১০ ঘন্টা ৫২ মিনিট আগে
৩ দিন ১ ঘন্টা ৩৯ মিনিট আগে
৪ দিন ২ ঘন্টা ৫৮ মিনিট আগে
৪ দিন ৭ ঘন্টা ২১ মিনিট আগে
৫ দিন ১২ ঘন্টা ৪৭ মিনিট আগে
৬ দিন ৭ ঘন্টা ১৪ মিনিট আগে