নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

মোরেলগঞ্জে সরকারি চাল সন্দেহে ২২ বস্তা আটক

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার জিউধরা ইউনিয়নে  পাচারকালে ২২ বস্তা চাল আটক করে স্থানীয় জনতা। গতকাল শুক্রবার (২৬ মে) বিকেলে এ ঘটনা ঘটে। 

জানাগেছে, উপজেলার জিউধরা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ওএমএস ডিলার মোঃ আব্দুল জলিল তালুকদারের পুত্র সাবেক মেম্বার  সোহাগ তালুকদার তার নিজ বাড়ি থেকে  মিজানুর রহমান দুলালের ট্রলার যোগে জিউধরার আলীর বাজারে বিক্রয়ের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময়  পথিমধ্যে ঠাকুরনতলা নামক স্থানে সাবেক মেম্বর ইলিয়াস হোসেন ও স্থানীয় জনতা ২২ বস্তা (১১০০) কেজি চালসহ ট্রলারটি  আটক করেন  উপজেলা নির্বাহী অফিসার এস এম তারেক সুলতানকে অবহিত করেন। উপজেলা নির্বাহী অফিসার আটককৃত ২২ বস্তা চাল স্থানীয় ৯ নং ওয়ার্ড মেম্বর মোঃ হারুনের কাছে তাৎক্ষণিকভাবে জমা রাখার নির্দেশ দেন। স্থানীয় মেম্বর হারুন  উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে  তা স্থানীয় মঠবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি কক্ষে রেখে তালাবদ্ধ করেছেন বলে জানান।  তিনি আরও জানান,  আটককৃত চাল ওএমএস ১৫ টাকা দরের সরকারিভাবে বিক্রয় করার চাল বলে মনে হয়। 

আজ শনিবার (২৭ মে) সকালে উপজেলা  নির্বাহী অফিসার  ঘটনাস্থলে  গিয়ে তদন্ত  শেষে প্রাথমিকভাবে  আটককৃত ওই চাল ওএমএসএ'র বলে সত্যতা পেয়েছেন  বলে জানান।  

আগামীকাল রবিবার  (২৮ মে) জেলা খাদ্য  কর্মকর্তার উপস্থিতিতে অধিকতর  তদন্ত  শেষে ব্যবস্থা  নেয়া হবে বলেও তিনি জানান। 

এ ব্যাপারে সাবেক মেম্বার সোহাগ তালুকদার বলেন, আমার বাড়িতে খাবারের জন্য চাল ক্রয় করে ছিলাম। চালে পোকা ধরার কারণে   বিক্রির উদ্দেশ্যে ট্রলারযোগে বাজারে নিয়ে যাচ্ছিলাম।'

Tag
আরও খবর