নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

মোরেলগঞ্জে বেড়েই চলেছে চেতনানাশক স্প্রে ব্যবহার করে সর্বস্ব ছিনিয়ে নেওয়ার ঘটনা


বাগেরহাটের মোরেলগঞ্জে চেতনানাশক স্প্রে ব্যবহার পরিবারের সবাইকে অজ্ঞান করে লুটের ঘটনা ঘটেই চলছে। দুর্ধর্ষ এই দুর্বৃত্তরা মাসের পর মাস ধরে মোরেলগঞ্জে এমন ঘটনা ঘটিয়েই চলছে। চলতি বছরের ৫ জানুয়ারি থেকে চলতি মে মাসের এ পর্যন্ত কমপক্ষে ৩৫টি বাড়িতে এই পদ্ধতিতে অজ্ঞান করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়েছে। এ সব ঘটনায় আক্রান্ত পরিবারগুলো তাদের জোটানো সহায় সম্বল হারিয়ে সর্বশান্ত হয়ে যাচ্ছে। 


সর্বশেষ গত মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে মোরেলগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন সংলগ্ন বাবুল হাওলাদারের বাড়িতে একটি ঘটনা ঘটে। রাতের খাবার খাওয়ার পরে গৃহকর্তা বাবুল হাওলাদার (৫২), তার স্ত্রী লিলি বেগম (৪৩) ও ছেলে তানভীর (১৮) অজ্ঞান হয়ে ঘরের মধ্যে পড়ে থাকে। এ সুযোগে ওই দুর্বৃত্তরা ঘরে তিন দিক থেকে ৩ টি সিঁদ কেটে ঘরের ৩ বারান্দায় প্রবেশ করে নগদ টাকা ও স্বর্ণালংকার হাতিয়ে নেয়।


মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দেওয়া তথ্যমতে, চলতি বছরের ১৬ জানুয়ারি হতে এ পর্যন্ত ১৪টি বাড়িতে চেতনানাশক স্প্রেতে আহত হয়ে নারী ও শিশুসহ ৩৫ জন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। অজ্ঞান করে চুরি বা লুটের এমন ধারাবাহিকতা চলতে থাকায় আতঙ্কে দিন কাটছে গোটা মোরেলগঞ্জবাসীর। পুলিশের চোখ ফাঁকি দিয়ে এসব ঘটনা ঘটিয়েই চলেছে এসব অজ্ঞতা পার্টি। ফলে পুলিশ আজ অবধি কাউকে আটক করতে পারেনি। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে অভিযোগ দায়ের করার পরামর্শ দেন। তবে ক্ষতিগ্রস্তরা থানায় এসে সুনির্দিষ্ট তথ্য দিতে সক্ষম না হওয়ায় পুলিশের কাছে এ অপরাধ নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে অনেকটা। 


এ সম্পর্কে থানার ওসি মো. সাইদুর রহমান বলেন, রাতভর থানা পুলিশ দায়িত্ব পালন করে। বড় এলাকা হওয়ায় সর্বত্র নজর দেওয়া সম্ভব হয়না। যে সব ঘটনা ঘটেছে সে বিষয়ে পুলিশ তৎপর আছে। কেউ মামলা করতে রাজি হয়না। তবুও সাধ্য অনুযায়ী নিয়ন্ত্রণের চেষ্টা অব্যাহত আছে।

আরও খবর