নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

ঘুর্নিঝড় 'মোখা' আতঙ্কে উপকূলবর্তী মোরেলগঞ্জবাসী মোকাবেলায় জরুরী প্রস্তুতি সভা

 ঘূর্ণিঝড় 'মোখা'র টার্গেট বাংলাদেশ - এ  খবরে আতঙ্কিত  বাগেরহাটের মোরেলগঞ্জ উপকূলবাসী। ১৩ থেকে ১৫ মে'র মধ্যে যেকোনো সময়ে উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় মোখা। আবার সবকিছু  তছনছ  হতে পারে।  ঘূর্ণিঝড় সিডর, আইলা, আম্পান ও সিত্রাংয়ের আঘাতের চিহ্ন বা ক্ষয়ক্ষতি এখনো কাটিয়ে উঠতে পারেনি মোরেলগঞ্জবাসী। এরই মধ্যে ঘূর্ণিঝড় মোখার বার্তা রীতিমত দুশ্চিন্তায় ফেলে দিয়েছে তাদের। 

একটি দুর্যোগ উপকূলবর্তী সাধারণ  মানুষগুলোর সারা জীবনের সম্পদ- ভিটেমাটি কেড়ে নিতে পারে।  সিডরের ১৬ বছর পার হয়ে গেলেও আজও এ এলাকায় নির্মাণ হয়নি স্থায়ী বেড়িবাঁধ।

সর্বশেষ ২০২০ সালের ২০ মে বিকেলে সুন্দরবনের পাশ দিয়ে মোরেলগঞ্জে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় আম্পান। এ সময় ক্ষতিগ্রস্ত হয় উপজেলার কয়েকটি ইউনিয়ন। যার ক্ষত চিহ্ন রয়ে গেছে এখনো। 

এদিকে ঘুর্ণিঝড় মোখা মোকাবিলায় মোরেলগঞ্জ জরুরি প্রস্তুতি সভা করেছে উপজেলা দুর্যোগ ব্যাবস্থাপনা কমিটি।

এ উপলেক্ষে বৃহস্পতিবার (১১ মে) উপজেলা পরিষদ সভাকক্ষে মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এস এম তারেক সুলতানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য এ্যাডঃ আমিরুল আলম মিলন, বিশেষ অতিথি ছিলেন মোরেলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. শাহ-ই আলম বাচ্চু, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা খানম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুর রহমান প্রমুখ। সভায় ঘুর্ণিঝড় মোখা মোকাবিলায় প্রস্তুতি নিয়ে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবদুল্লাহ আল জাবির। এছাড়া বক্তব্য রাখেন উপজেলা প্রেসক্লাব সভাপতি এইচ এম শহিদুল ইসলাম কোস্ট গার্ড এর স্টেশন অফিসার, ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধিগণ, স্কাউট প্রতিনিধি, বিভিন্ন এনজিও প্রতিনিধি,  সাংবাদিকবৃন্দ। 


সভায় উপজেলা ৮৭ টি সাইক্লোন  শেল্টার সহ প্রয়োজনীয়  শিক্ষা ভবন, ইউনিয়ন পরিষদ ভবন  প্রস্তুত  রাখতে বলা হয়েছে। জনসাধারণের  সচেতনার জন্য নিয়মিত মাইকিং সহ মানুষে জানমাল রক্ষার্থে প্রয়োজনীয়  নির্দেশনা  দেওয়ার সিদ্ধান্ত  গৃহীত হয়।  এছাড়া বিশুদ্ধ  পানি, শুকনো খাবার সহ প্রয়োজনীয়  মেডিকেল  টিম গঠন সহ ডিসাবলের জন্য বিশেষ  ব্যবস্থা রাখতে সংশ্লিষ্টদের বলা হয়েছে। কৃষি, মৎস্য,  প্রাণিসম্পদ,  দুর্যোগ  ও ত্রাণ শাখাকে  বেশি তৎপর  থাকার নির্দেশনা সহ  প্রস্তুতি  সভায় উপজেলার কর্মকর্তা-কর্মচারীদের সব ধরণের ছুটি বাতিলের ঘোষণা  দেন উপজেলা নির্বাহী অফিসার এসএম তারেক সুলতান।

Tag
আরও খবর