নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

মোরেলগঞ্জে এক দলিল লেখক ও সাব রেজিস্ট্রারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন


বাগেরহাটের মোরেলগঞ্জে কর্মরত দলিল লেখক মোঃ সুমন হোসেন ও মোরেলগঞ্জ সাব- রেজিস্ট্রার তন্ময় কুমার মন্ডলের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন উপজেলার কিসমত বৌলপুর গ্রামের মৃত রবীন্দ্রনাথ মজুমদারের ছেলে পুরোহিত উজ্জ্বল কুমার মজুমদার। মঙ্গলবার (২ মে) রাত সাড়ে ৮ টায় উপজেলা প্রেসক্লাবের কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 


পুরোহিত উজ্জ্বল কুমার লিখিত বক্তব্যে জানান, তিনি গত বছর ২২ ডিসেম্বরে ২৫ শতাংশ জমি কবলা রেজিস্ট্রি করার উদ্দেশ্য উক্ত দলিল লেখক সুমনের সঙ্গে সাব- রেজিস্ট্রারের কার্যালয়ে আসলে অফিসার তন্ময় কুমার কাগজে ভুল আছে যা সংশোধন করা প্রয়োজন বলে ফিরিয়ে দেন। কিছুদিন পরে উক্ত সুমন মোবাইল ফোন যোগে উক্ত জমি ১ লাখ টাকা খরচ দিলে রেজিস্ট্রী করে দেয়া যাবে বলে জানায়। পরবর্তীতে আজ মঙ্গলবার (২ মে) সুমনকে দাতা ও পরিচিত ব্যক্তিবর্গের সম্মুখে নিরুপায় হয়ে নগদ ৮০ হাজার টাকা দিলে কোনরূপ সংশোধন ছাড়াই ২৫ শতাংশ জমি যার দাতা কমলেশ চক্রবর্তী এবং মায়া চক্রবর্তী মূল্য ৪ লাখ টাকা রেজিস্ট্রি হয়। যার দলিল নং ২০৩৫ তারিখঃ ২/৫/২০২৩। 


বাকি ২০ হাজার টাকার জন্য ওই দলিলের টিকেট আটকে রাখে ওই দলিল লেখক সুমন।


পরবর্তীতে উজ্জ্বল কুমারের পরিচিত স্থানীয় এক ইউপি সদস্যকে জানালে তার হস্তক্ষেপে উক্ত টিকিট ফেরত দেয় সুমন।  


পরে উজ্জল সঙ্গে থাকা লোকজন নিয়ে দুপুরের খাবার খেতে বারইখালিস্থ মিলনের হোটেলে এলে তখন মোবাইল ফোনে উক্ত সুমন তাদের অবস্থান জেনে সেখানে এসে তৎক্ষনাৎ বাকি ২০ হাজার টাকা দাবি করে। উজ্জ্বল কুমার দিতে অপরাগতা প্রকাশ করলে দলিল লেখক সুমন জনসম্মুখে উজ্জ্বল কুমারকে মারধর করে। ইতিপূর্বে এ জমির রেজিস্ট্রী বাবদ আরও ১৮ হাজার মোট ৯৮ হাজার টাকা গ্রহণ করে সুমন।


এ ব্যাপারে দলিল লেখক সুমনের কাছে জানতে চাইলে তিনি ৪০ টাকা গ্রহণের কথা স্বীকার করেন কিন্তু মারধরের কথা অস্বীকার করেন। 


এব্যাপারে সাব-রেজিস্ট্রার তন্ময় কুমার মন্ডল অর্থ গ্রহণের ব্যাপারে তিনি জানেননা। ইতিপূর্বে ফেরত দেওয়া দলিল কিভাবে কোনরূপ সংশোধন ছাড়াই আজ রেজিষ্ট্রী হল- এ প্রশ্নের কোন সদুত্তর তিনি দিতে তিনি ব্যর্থ হলেও লিখিত অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে তিনি জানান। 


এব্যাপারে উপজেলা নির্বাহি অফিসার এসএম তারেক সুলতান বিষয়টি দুঃখজনক বলে জানান। তবে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


উল্লেখ্য, গত ৫ ডিসেম্বর মোরেলগঞ্জ সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলন করেন।

আরও খবর