সাভারের আলোচিত রানা প্লাজার মালিক সোহেল রানাকে জামিন দিয়েছেন হাইকোর্ট। রানা প্লাজা ধসের মামলায় বৃহস্পতিবার (৬ এপ্রিল) বিচারপতি আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি শাহেদ নুরুউদ্দিনের হাইকোর্ট বেঞ্চ জামিন দেন।
আদালতে আসামিপক্ষে ছিলেন আইনজীবী কামরুল ইসলাম। তিনি জানান, এ জামিনের ফলে রানার মুক্তিতে বাধা নেই।
প্রসঙ্গত, ২০১৩ সালের ২৪ এপ্রিল সাভারে রানা প্লাজা নামের একটি বহুতল ভবন ধসে পড়ে। এতে ১ হাজার ১১৭ জনকে মৃত উদ্ধার করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরো ১৯ জন মারা যান। ধ্বংসস্তুপ থেকে ২ হাজার ৪৩৮ জনকে জীবিত হয়। ৮৪৪ জনের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। ডিএনএ পরীক্ষার নমুনা রেখে ২৯১ জনের অশনাক্তকৃত লাশ জুরাইন কবরস্থানে দাফন করা হয়। ১ হাজার ৫২৪ জন আহত হন। তদের মধ্যে গুরুতর আহত হয়ে পঙ্গুত্ব বরণ করেন ৭৮ জন।
৮ ঘন্টা ১৩ মিনিট আগে
৮ ঘন্টা ১৪ মিনিট আগে
৮ ঘন্টা ৪৬ মিনিট আগে
১৫ ঘন্টা ৪২ মিনিট আগে
১৯ ঘন্টা ৪১ মিনিট আগে
২১ ঘন্টা ৫৪ মিনিট আগে
১ দিন ৭ ঘন্টা ১৫ মিনিট আগে
১ দিন ১৩ ঘন্টা ২০ মিনিট আগে