হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ রায়কালী ইউপি চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমানের মোটরসাইকেল শোডাউন শিশুকে দুধ খাওয়ানোর সময় চাচিকে কুপিয়ে হত্যা, ভাতিজা আটক জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩ লাখাইয়ে মসজিদ নির্মাণের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু। নোয়াখালীতে যুবদল নেতার নামে পোস্টারিং, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো সরকারের বিতরণকৃত বিনামূল্যের পাঠ্যবই আটকের ঘটনায় মধুপুরে গ্রেফতার-১, থানায় মামলা নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি ইমন ভট্র গ্রেপ্তার শ্যামনগরে কৃষিপ্রতিবেশবিদ্যা ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সততার যোগ্যতায় অনন্য: বহুলীতে সর্বস্তরের মানুষের আস্থার প্রতীক জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু ‎ পীরগাছায় মুজাহিদ কমিটি (চরমোনাই) ছেড়ে জামায়াতে যোগ দিলেন মোখলেছুর রহমান ‎ ‎রামপালের দ্বিতীয় ইউনিট বন্ধে তীব্র লোডশেডিংয়ে, ভারতীয় প্রকৌশলীর বিলম্বে অসন্তোষ আক্কেলপুরে চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমান মতু মোটরসাইকেল শোডাউন বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন স্থিতিশীল রাষ্ট্র: মাহদী আমিন ভেজাল সার মজুত, ব্যবসায়ীকে ১ মাসের কারাদণ্ড নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব এশিয়ান গেমস উপলক্ষ্যে জাপান গমন করলেন সেনাবাহিনী প্রধান নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযান : তিনজন আটক পলাশপোলে পথচারীকে আটকে টাকা আদায়ের অভিযোগ আদমদীঘিতে বাঁশঝাড়ে জুয়ার আসর থেকে ৪ জন গ্রেফতার

বহির্বিশ্বেও সাফল্য পাচ্ছেন বাংলাদেশি উদ্যোক্তারা

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 25-08-2022 04:04:43 am

ফাইল ছবি

◾ সুখবর ও ইতিবাচক ডেস্ক


বাংলাদেশি উদ্যোক্তাদের হাত ধরে সংযুক্ত আরব আমিরাতের আজমানে সুঁই, সুতো আর আধুনিক যন্ত্রপাতির মেলবন্ধনে প্রতিদিন তৈরি হচ্ছে নানা ধরনের পোশাক। দীর্ঘদিন ধরে আমিরাতের এই প্রদেশে পোশাক উৎপাদনে আধিপত্য ধরে রেখেছেন বাংলাদেশিরা। ছোট পরিসরে ব্যবসা শুরু করলেও ক্রমান্বয়ে সফলতা পেয়েছেন অনেকে। 


ব্যবসায়ীরা জানান, আমিরাতের তৈরি পোশাকের বড় কেন্দ্র এটি। যেখানে দুই হাজার ব্যবসায়ীসহ প্রায় ১০ হাজারের বেশি বাংলাদেশি কর্মী কাজ করছেন। আজমানের এক বাজারেই রয়েছে বাংলাদেশিদের ৫০০-এর বেশি তৈরি পোশাক প্রতিষ্ঠান। দেশ থেকেও পণ্য এনে বাজারজাত করেন অনেক বাংলাদেশি। প্রতিষ্ঠানগুলোতে প্রতি মাসে ২৫ কোটি টাকার মতো ব্যবসায়িক টার্নওভার হয়। 


বরিশালের শেফালী আক্তার আঁখি আজমানে তৈরি পোশাক খাতে একজন উদ্যোক্তা। ২০ বছরের ব্যবধানে গড়ে ওঠেছে তাঁর পাঁচটি পোশাক শিল্পপ্রতিষ্ঠান। যেখানে দুই শতাধিক কর্মী কাজ করছেন। বেশ কিছু দেশে রপ্তানি হয় তাঁর পণ্য। 


দিনাজপুরের মোহাম্মদ আনিসুর রহমানও একই বাজারের ব্যবসায়ী। ৯ বছর ধরে ব্যবসা পরিচালনা করছেন তিনি। নিজের শুরুটা শ্রমিক হিসেবে হলেও এখন তার অধীনে বর্তমানে কাজ করছেন ৩০ জন কর্মী।


বরিশালের দিদারুল আলম শুরুতে অপারেটর হিসেবে এই খাতে এলেও ২০০৯ সালে নিজের মালিকানায় পোশাক উৎপাদনের কাজ শুরু করেন। অল্প সময়ে হয়ে ওঠেন সফল উদ্যোক্তা।


আজমান শহরে তৈরি পোশাক শিল্পপ্রতিষ্ঠান ছাড়াও রয়েছে বাংলাদেশিদের বড় একটি পাইকারি বাজার। স্থানীয়ভাবে এটি 'বাঙালি মার্কেট' নামে পরিচিত। প্রতি বছর বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে প্রায় ১০০ কোটি টাকার পণ্য আসে এই বাজারে। আমিরাতের চাহিদা পূরণ করে পোশাক রপ্তানি হয় সৌদি আরব, ইরান, ওমান, মিসর, তুরস্কসহ বেশ কিছু দেশে।


ব্যবসায়ী মনিরুজ্জামান মনির বলেন, বাংলাদেশ থেকে পণ্য আনতে সময় লাগে ২০ থেকে ৩০ দিন। শিপমেন্ট জটিলতা ও সময়ের দূরত্ব কমানো গেলে এই বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি আরও বাড়ার সম্ভাবনা আছে। 




আরও খবর




deshchitro-69aeeff67528b-090326100614.webp
শিবচরে আমের সোনালি মুকুলে নতুন সম্ভাবনা

১৯১ দিন ৭ ঘন্টা ২ মিনিট আগে