কুতুবদিয়ায় ফিশিং ট্রলারকে ১০ হাজার টাকা জরিমানা ডিকশনারী বই ও ক্রেস্টে ভাসল মেধাবীরা, লক্ষ্মীপুরে বর্ণাঢ্য সংবর্ধনা ইসলামপুরে সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলতে ছাত্রদলের মশাল মিছিল, সমাবেশ জাতীয় সাংবাদিক সংস্থা নোয়াখালী জেলা কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত চিলমারীতে "সাপ্তাহিক সহযোগী" পত্রিকা ১০ম বর্ষে পদার্পণ প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগ শ্যামনগরে শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে অফিসার ইনচার্জের মতবিনিময় নিয়ামতপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনী ও মন্দির কমিটির নেতাদের মতবিনিময় সভা বৃহত্তর লাকসামে ১২০ সাংবাদিকের অংশগ্রহণে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত লাখাইয়ে পুকুরের মাছ ধরাকে কেন্দ্র করে দু-পক্ষের সংঘর্ষ, আহত ৪০। শেরপুর গারো পাহাড়ে হাতির অভয়ারণ্য গড়ার উদ্যোগ নেওয়া হবে: পরিবেশমন্ত্রী আশাশুনিতে পূজামণ্ডপ পরিদর্শনে এসপি দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে মানববন্ধন শেষে সড়ক অবরোধ পীরগাছায় বসতবাড়ির প্রবেশপথ খুঁড়ে ফেলা, বাড়ির আঙিনা ও ঘরের দেয়াল ঘেঁষে বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়ে চলাচলে বাধা সৃষ্টির অভিযোগ জাতিকে নেতৃত্ব দিতে যোগ্য ছাত্র তৈরিতে অভিভাবকের ভূমিকা অপরিসীম,বরকত উল্লাহ বুলু লাখাইয়ে পুলিশ অভিযানে ৩কেজি গাঁজা সহ নারী মাদক কারবারী গ্রেপ্তার। শ্যামনগরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ উদ্বোধন দিল্লিতে আটক পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা মহালয়ার অমাবস্যা: পিতৃস্মরণ থেকে দেবীবন্দনা মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, সভাপতি আবু সাঈদ ভূঁইয়া, সম্পাদক এম মাঈন উদ্দিন

প্রেসিডেন্ট'স স্কাউট অ্যাওয়ার্ড অর্জন করলেন রাজশাহীর রিয়া

রাজশাহী ওপেন স্কাউট গ্রুপের হয়ে প্রেসিডেন্ট'স স্কাউট অ্যাওয়ার্ড অর্জন করেন শাহমখদুম কলেজের একাদশ শ্রেণীর নওশিন তাবাসসুম রিয়া। জেলা, উপজেলা ও জাতীয় পর্যায়ে লিখিত, মৌখিক, ব্যবহারিক এবং সাঁতার পরীক্ষার ফলাফলের ভিত্তিতে নওশিন তাবাসসুম রিয়া এই সর্বোচ্চ অ্যাওয়ার্ড অর্জন করেন। গত ১৯ মার্চ আনুষ্ঠানিকভাবে তাকে এ অ্যাওয়ার্ড দেওয়া হয়। অ্যাওয়ার্ড পরবর্তী অনুভূতি সম্পর্কে জানতে চাইলে গার্ল- ইন স্কাউট রিয়া বলেন, প্রেসিডেন্ট'স স্কাউট  অ্যাওয়ার্ড অর্জন করা প্রত্যেক স্কাউট এর জীবনে স্বপ্ন থাকে। এটি আমার জীবনে সব চেয়ে বড় অর্জন। স্কাউট জীবনের শুরু থেকেই আমি সবসময় এই সম্মাননা অর্জনের স্বপ্ন দেখতাম। আমার সেই স্বপ্ন বাস্তবে পরিণত হয়েছে। রিয়া থেকে প্রেসিডেন্ট'স স্কাউট অ্যাওয়ার্ড ধারী রিয়া হওয়ার যাত্রায় সম্পৃক্ত আমার বোন নুসরাত জাহান রানী, সভাপতি, নুরুল ইসলাম স্যার,  মো: শিমুল হোসাইন  ও স্কাউট সদস্যের প্রতি অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি। এ বিষয়ে রাজশাহী ওপেন স্কাউট গ্রুপের সম্পাদক নুসরাত জাহান রানী (পিআরএস) বলেন, রাজশাহী ওপেন স্কাউট গ্রুপের গার্ল-ইন স্কাউট রিয়া প্রেসিডেন্ট'স স্কাউট  অ্যাওয়াড অর্জন করেছে। তার নেতৃত্বে রাজশাহী ওপেন স্কাউট গ্রুপের  স্কাউট ও রোভার সদস্যরা সুশৃঙ্খল পরোপকারী, আত্মনির্ভরশীল ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে ওঠতে ও সুসংহতভাবে বাংলাদেশ স্কাউটস এর উন্নয়ন অগ্রযাত্রায় অর্থবহ ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি।  উল্লেখ্য নওরিন তাবাসসুম রিয়া ২০২১ সালের ৭ই আগস্ট স্কাউট দীক্ষার মাধ্যমে রাজশাহী ওপেন স্কাউট গ্রুপ তথা বাংলাদেশ স্কাউটস এর সদস্য হয়ে স্কাউটিং এর যাত্রা শুরু করেন। এরপর বিভিন্ন কাজে অংশগ্রহণ করে নিজের দক্ষতায় কাজ করতে থাকেন।
আরও খবর