চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল উলিপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু আশাশুনি উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠতি ‎সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ জনের আত্মসমর্পণ লাখাইয়ে কৃষি কর্মকর্তা সার পৌছে দিচ্ছেন কৃষকের হাতে,ব্যবসায়ীদের উপর রাখছেন কড়া নজরদারি। পাঁচবিবিতে মসজিদের ফ্যান চুরি করতে গিয়ে যুবক আটক ঢাকা শহরকে সিসিটিভির আওতায় আনার প্রকল্প পুনর্গঠন করা হচ্ছে র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ কৃষিপণ্যে ধলতা বাতিলসহ ১০ দফা দাবিতে গোয়ালন্দে কৃষক সমিতির স্মারকলিপি সান্তাহারে মাদক সেবনকারী এক ব্যক্তিকে জেল-জরিমানা পীরগাছায় বাড়ি নির্মাণে বাঁধা; ন্যায়বিচার চেয়ে সংবাদ সম্মেলন ঝিনাইগাতীতে নিষিদ্ধ পলিথিন, প্লাস্টিক ওয়ান-টাইম প্লেট ও প্যাকেট জব্দ তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার। ঝিনাইগাতীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত অভিযোগের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ বহুলীবাসীর সুখ-দুঃখে আজীবন পাশে থাকতে চান বিএনপি নেতা এস এম রঞ্জু *কক্সবাজারে অস্ত্র আইনের মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি র‌্যাবের হাতে গ্রেফতার* দৌলতদিয়া যৌনপল্লীতে আতঙ্ক : ১২ দিনে দুই যৌনকর্মীকে হত্যা

ডু প্লেসিস-কোহলির ব্যাটে উড়ে গেল মুম্বাই

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 03-04-2023 05:31:23 am

সব ধরনের টি-টোয়েন্টি মিলিয়ে ২০০তম ম্যাচে অধিনায়কত্ব করলেন রোহিত শর্মা। কিন্তু আইপিএলে মুম্বাইয়ের যে প্রথম ম্যাচের ‘গেরো’, সেটি খুলতে পারেনি তারা।


চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে হেরে আইপিএলে টানা ১১বার প্রথম ম্যাচে হারল মুম্বাই।


আগে ব্যাট করতে নেমে শুরুটা ধীরগতির হলেও শেষপর্যন্ত ১৭২ রানের পুঁজি সংগ্রহ করে রোহিত শর্মারা। তবে সেই টার্গেট ২২ বল ও ৮ উইকেট হাতে রেখেই পেরিয়ে যায় ব্যাঙ্গালুরু।


মুম্বাইয়ের ব্যাটিংয়ে শুরুটা ছিল হতাশাজনক। ২০ রানেই তারা ৩ উইকেট হারিয়ে বসে। এক কথায় মুম্বাইয়ের পুরো টপ অর্ডার ব্যর্থ ছিল। আকাশ দীপের বলে আউট হয়ে অধিনায়ক রোহিত ফিরেছেন মাত্র ১ রান করে। এর আগে ফেরেন কিশান ও ক্যামেরন গ্রিন। অফ-ফর্মে থাকা সূর্যকুমার যাদবও ক্রিজে থিতু হতে পারেননি।


মুম্বাইয়ের উইকেট পতনের অন্যপ্রান্তে দৃঢ়তা দেখান তিলক ভার্মা। মূলত দলকে তিনি একাই টেনেছেন। খেলেছেন ৮৪ রানের এক অনবদ্য ইনিংস। তার ব্যাটেই মুম্বাই ১৭১ রানের লড়াইয়ের পুঁজি পায়। সেই লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই সমানে ব্যাট চালিয়েছেন কোহলি ও ডু প্লেসিস।  


দুজনেই ফিফটি করেছেন। সর্বোচ্চ ৪৯ বলে ৮২ রান করেন কোহলি। তিনি খেলেছেন ৫টি ছক্কা ও ৬টি চারের মার। অন্যদিকে ৬টি ছক্কা ও ৫টি চারের বাউন্ডারিতে ৪৩ বলে ৭৩ রান করে আউট হন ডু প্লেসিস।


শেষদিকে গ্লেন ম্যাক্সওয়েল পরপর দুই বলে ছয় মেরে বেঙ্গালুরুর জয় নিশ্চিত করেন। ১৬.২ ওভারে জয় দিয়ে আইপিএলের ১৬তম আসর দুর্দান্তভাবে শুরু করলো কোহলিরা।

আরও খবর





6a68d6f51ca4c-280726102109.webp
বাংলাদেশ দলের ঘাটতি কোথায় বললেন সাকিব

৪৪ দিন ২ ঘন্টা ১ মিনিট আগে