গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল প্রশাসনের নীরব সমর্থনে দোহাজারী হাজারী দিঘীতে অননুমোদিত বড়শী প্রতিযোগিতা নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার

রোজায় কোষ্ঠকাঠিন্য দূর করার সহজ উপায়

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 02-04-2023 12:04:55 pm

© ফাইল ছবি


সারাদিন পানাহার থেকে বিরত থাকার কারণে শরীরে পানির ঘাটতি তৈরি হয়। গরমে রোজা, ফলে ঘামের কারণেও শরীর থেকে পানি বের হয়ে যেতে পারে। এসব কারণে দেখা দিতে পারে কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা।


কেননা রোজায় খাদ্যাভ্যাসের পরিবর্তনের কারণে আমাদের স্বাস্থ্যেও কিছু পরিবর্তন আসতে পারে। যারা খাবারের বিষয়ে খুব একটা সচেতন নন, তাদের ক্ষেত্রে দেখা দিতে পারে কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা। ইফতারে বেশিরভাগ ক্ষেত্রেই ভাজাপোড়া ধরনের খাবার খাওয়া হয়। পানি, ফল ও সবজি কম খাওয়া হলেও এই সমস্যা বাড়তে পারে। 


◾ ইফতারে থাকুক নাশপাতি :


উপকারী ফলের তালিকায় রয়েছে নাশপাতির নাম। এতে থাকে সরবিটল নামক উপাদান। এই উপাদান মলের নির্গমনে বাঁধা দূর করে। কোষ্ঠকাঠিন্য দূর করতে নাশপাতির রস কার্যকরী। ইফতারের আগে দুটি নাশপাতির বীজ ফেলে টুকরো করে নিন। এবার ফলের টুকরাগুলো ব্লেন্ডারে ব্লেন্ড করে রস ছেঁকে নিন। এবার এই রসের সঙ্গে দুই চামচ লেবুর রস ও একটি চিমটি লবণ মিশিয়ে পান করুন। ইফতারে এই পানীয় খেলে কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি পাওয়া সহজ হবে।


◾লেবু খাবেন যে কারণে :


ভিটামিন সি সমৃদ্ধ লেবু কোষ্ঠকাঠিন্য দূর করতে কাজ করে। এই ভিটামিনের পাশাপাশি লেবুতে থাকে মিনারেল যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও কাজ করে। ঘরোয়া উপায়ে কোষ্ঠকাঠিন্য দূর করতে চাইলে একটি লেবুর অর্ধেকটা নিয়ে রস বের করে নিন। এরপর এককাপ গরম পানিতে লেবুর রস, এক চা চামচ মধু ও আধা চা চামচ জিরা গুঁড়া দিয়ে মিশিয়ে নিন ভালোভাবে। ইফতারে কিংবা ইফতারের পর এই পানীয় তৈরি করে পান করে নিন। এতে কোষ্ঠকাঠিন্য দূর হবে সহজেই।


◾ আপেল ও মৌরি :


ফাইবার সমৃদ্ধ ফল আপেল। এতে আছে ভিটামিন ও মিনারেল। কোষ্ঠকাঠিন্য দূর করতে আপেলের রস বেশ সহায়ক। এদিকে মৌরিতে থাকে ডায়াটেরি ফাইবার। এটি মলে পানির অংশ যোগ করে মল নরম করে। রোজায় কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি পেতে আপেল ও মৌরি মিশিয়ে খেতে পারেন। আপেলের বীজ ফেলে ছোট ছোট টুকরো করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন। এরপর তাতে আধা কাপ পানি মিশিয়ে ছেঁকে নিন। আপেলের রসের সঙ্গে আধা চা চামচ মৌরির গুঁড়া মিশিয়ে পান করুন। এটি ইফতার বা সাহরির সময় পান করতে পারবেন।


◾ রোজায় কমলা খাওয়ার উপকারিতা:


ইফতারের আয়োজনে কমলা রাখুন। কারণ ভিটামিন সি এর অন্যতম উৎস হলো কমলা। এই ফলে থাকে ভিটামিন সি, মিনারেল ও ডায়াটেরি ফাইবার। ডায়াটেরি ফাইবার মলে পানি শোষণ ক্ষমতা বাড়ায়, ফলে মল নরম হয়। তাই এই রমজানে কোষ্ঠকাঠিন্য থেকে দূরে থাকতে কমলার রসের সঙ্গে সামান্য লবণ মিশিয়ে পান করতে পারেন। এতে কোষ্ঠকাঠিন্য এড়িয়ে সুস্থ থাকবেন।

আরও খবর



6a3ab09a78516-230626101314.webp
লিভার সুস্থ রাখার ৫ সহজ উপায়

৮০ দিন ১৮ ঘন্টা ৮ মিনিট আগে





69e8cae914173-220426071937.webp
হামে আক্রান্ত হয়ে দেশে আরও ৫ শিশুর মৃত্যু

১৪২ দিন ২১ ঘন্টা ১ মিনিট আগে