গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ রায়কালী ইউপি চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমানের মোটরসাইকেল শোডাউন শিশুকে দুধ খাওয়ানোর সময় চাচিকে কুপিয়ে হত্যা, ভাতিজা আটক জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩ লাখাইয়ে মসজিদ নির্মাণের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু।

বিশ্বের প্রথম হাইড্রোজেনচালিত ট্রেন চালু করল জার্মানি

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 24-08-2022 04:14:43 pm

ফাইল ছবি

◾ বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক


বিশ্বের প্রথম হাইড্রোজেনচালিত ট্রেন চালু করেছে জার্মানি। আজ বুধবার জার্মান সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে, এই ট্রেনটি সম্পূর্ণভাবে হাইড্রোজেন জ্বালানির ওপর নির্ভরশীল। বিজ্ঞানীরা বিষয়টিকে সবুজ জ্বালানির দিকে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে একটি বিরাট অগ্রগতি বলে আখ্যা দিয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। 


বিশ্বে ক্রমবর্ধমান জ্বালানি চাহিদার পরিপ্রেক্ষিতে এই ট্রেন দেশটির যোগাযোগ খাতে বড় ধরনের ইতিবাচক ভূমিকা রাখবে বলেই বিশ্বাস জার্মান সরকারের। ফরাসি প্রতিষ্ঠান আলস্তম এমন ১৪টি ট্রেন প্রস্তুত করেছে। এই ট্রেনগুলো জার্মানির লোয়ার স্যাক্সনি প্রদেশে ব্যবহার করা হবে। ট্রেনগুলো প্রতি ঘণ্টায় প্রায় ১০০ কিলোমিটার গতিতে চলতে পারবে। 


আলস্তমের প্রধান নির্বাহী কর্মকর্তা অঁরি পৌঁপার্ত-লাফার্জ আজ বুধবার এক বিবৃতিতে বলেছেন, ‘আমার আমাদের শক্তিশালী সহযোগীর সঙ্গে এই প্রযুক্তি কার্যকর করতে পেরে গর্বিত।’ প্রতিষ্ঠানটির দাবি, হাইড্রোজেন জ্বালানি আগামী দিনে ট্রেন যোগাযোগকে শূন্য কার্বন নিঃসরণের ক্ষেত্রে আরও একধাপ এগিয়ে যাবে। বর্তমানে জার্মানির মাত্র ২০ শতাংশ ট্রেন যোগাযোগের ক্ষেত্রে ডিজেল ইঞ্জিন ব্যবহার করা হয়।


জার্মানির লোয়ার স্যাক্সনি প্রদেশের আঞ্চলিক রেল যোগাযোগ পরিচালনাকারী সংস্থা এলএনভিজি জানিয়েছে, ওই ১৪ সেট ট্রেনের জন্য তাদের ব্যয় করতে হয়েছে ৯৩ মিলিয়ন ডলার। এবং এই ট্রেনগুলো প্রতিবছর বায়ুমণ্ডলে ৪ হাজার ৪০০ টন কার্বন ডাই অক্সাইড যুক্ত হওয়া থেকে রক্ষা করবে। 


ট্রেনগুলোর নকশা করা হয়েছে ফরাসি শহর তারবেসে এবং যন্ত্রাংশ সংযোগ করে সম্পূর্ণ রূপ দেওয়া হয়েছে জার্মানির সালজগিতারে অবস্থিত আলস্তমের কারখানায়। এর আগে, ২০২৮ সালে ট্রেনগুলোর বাণিজ্যিক ট্রায়াল চালানো হলেও এই প্রথম তা বাজারে এল। ফরাসি প্রতিষ্ঠান আলস্তম জার্মানিকে আরও কয়েক ডজন এমন ট্রেন সেট সরবরাহ করবে।


আরও খবর

6a82d57801c14-170826033344.webp
এয়ারটেল এখন ‘সার্কেল’

৩১ দিন ৫ ঘন্টা ১৮ মিনিট আগে



6a68d73948e34-280726102217.webp
আইফোন ব্যবহারকারীদের সতর্ক করল অ্যাপল

৫০ দিন ২২ ঘন্টা ৩০ মিনিট আগে


69f813c0cc28f-040526093424.webp
হোয়াটসঅ্যাপ থেকে করা যাবে মোবাইল রিচার্জ

১৩৬ দিন ১১ ঘন্টা ১৮ মিনিট আগে