হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ রায়কালী ইউপি চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমানের মোটরসাইকেল শোডাউন শিশুকে দুধ খাওয়ানোর সময় চাচিকে কুপিয়ে হত্যা, ভাতিজা আটক জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩ লাখাইয়ে মসজিদ নির্মাণের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু। নোয়াখালীতে যুবদল নেতার নামে পোস্টারিং, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো সরকারের বিতরণকৃত বিনামূল্যের পাঠ্যবই আটকের ঘটনায় মধুপুরে গ্রেফতার-১, থানায় মামলা নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি ইমন ভট্র গ্রেপ্তার শ্যামনগরে কৃষিপ্রতিবেশবিদ্যা ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সততার যোগ্যতায় অনন্য: বহুলীতে সর্বস্তরের মানুষের আস্থার প্রতীক জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু ‎ পীরগাছায় মুজাহিদ কমিটি (চরমোনাই) ছেড়ে জামায়াতে যোগ দিলেন মোখলেছুর রহমান ‎ ‎রামপালের দ্বিতীয় ইউনিট বন্ধে তীব্র লোডশেডিংয়ে, ভারতীয় প্রকৌশলীর বিলম্বে অসন্তোষ আক্কেলপুরে চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমান মতু মোটরসাইকেল শোডাউন বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন স্থিতিশীল রাষ্ট্র: মাহদী আমিন ভেজাল সার মজুত, ব্যবসায়ীকে ১ মাসের কারাদণ্ড নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব এশিয়ান গেমস উপলক্ষ্যে জাপান গমন করলেন সেনাবাহিনী প্রধান নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযান : তিনজন আটক পলাশপোলে পথচারীকে আটকে টাকা আদায়ের অভিযোগ আদমদীঘিতে বাঁশঝাড়ে জুয়ার আসর থেকে ৪ জন গ্রেফতার

তিন স্তরে কমছে ইন্টারনেটের দাম

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 21-04-2025 03:45:57 pm

দেশজুড়ে তিনটি স্তরে ইন্টারনেটের দাম কমানো হচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। সোমবার (২১ এপ্রিল) সকালে নিজের ফেসবুক পোস্টে তিনি এই তথ্য জানান। 


তিনি বলেন, ফাইবার অ্যাট হোম তাদের আইটিসি (আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন সার্কিট), আইআইজি (ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে) এবং এনটিটিএন (ন্যাশনাল ট্রান্সমিশন নেটওয়ার্ক) পর্যায়ে ইন্টারনেটের দাম যথাক্রমে ১০, ১০ এবং ১৫ শতাংশ হারে কমানোর সিদ্ধান্ত নিয়েছে।  


ফয়েজ আহমদ তৈয়্যব আরও জানান, ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন আইএসপিএবি সম্প্রতি ঘোষণা দিয়েছে যে, এখন থেকে ১০ এমবিপিএস ইন্টারনেট সেবা ৫০০ টাকায় গ্রাহকদের দেওয়া হবে। এছাড়া, বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড (বিএসসিসিএল) আন্তর্জাতিক গেটওয়ে পর্যায়ে তাদের সব সেবায় ইতোমধ্যেই ১০ শতাংশ ছাড় দিয়েছে।



এছাড়া সরকারি মোবাইল অপারেটর টেলিটক ঈদুল ফিতরের দিন থেকে ১০ শতাংশ ছাড়ে মোবাইল ইন্টারনেট সরবরাহ করছে বলেও তিনি জানান।


মোবাইল অপারেটরদের প্রতি ইন্টারনেটের মূল্য কমানোর আহ্বান জানিয়ে ফয়েজ আহমদ বলেন, সরকার ইতোমধ্যে মোবাইল কোম্পানিগুলোকে ডিডব্লিউডিএম ও ডার্ক ফাইবারের মতো সুবিধা দিয়েছে। এছাড়াও আন্তর্জাতিক ও জাতীয় স্তরে যৌথ উদ্যোগে পাইকারি ইন্টারনেটের দাম কমানো হয়েছে। তাই বেসরকারি মোবাইল কোম্পানিগুলোর পক্ষে এখন আর দাম না কমানোর কোনো যুক্তিসংগত কারণ নেই।  



তিনি আশাবাদ ব্যক্ত করেন, চলমান মূল্যস্ফীতির প্রেক্ষাপটে মোবাইল ইন্টারনেটের দাম কমানো হলে জনগণের ওপর আর্থিক চাপ কিছুটা লাঘব হবে।  


সরকার চাইছে মোবাইল কোম্পানিগুলো দুটি দিক থেকে মূল্যছাড় দিক: এক, পূর্বে শুল্ক বাড়ানোর পর যে বাড়তি দাম আরোপ করা হয়েছিল তা তুলে নেওয়া; এবং দুই, আইটিসি, আইআইজি ও এনটিটিএন পর্যায়ে যে হারে পাইকারি দাম কমানো হয়েছে, তার অনুপাতে গ্রাহক পর্যায়েও মূল্য হ্রাস করা।  


তিনি আরও বলেন, দেশের মোবাইল ইন্টারনেটের গুণগত মান নিয়ে নানা অভিযোগ রয়েছে, এবং মানের তুলনায় দাম অনেক বেশি। তাই সরকারের লক্ষ্য, গ্রাহকস্বার্থে একটি যৌক্তিক ও সমন্বিত মূল্যনীতি বাস্তবায়ন করা।

আরও খবর

6a82d57801c14-170826033344.webp
এয়ারটেল এখন ‘সার্কেল’

৩০ দিন ১১ ঘন্টা ২২ মিনিট আগে



6a68d73948e34-280726102217.webp
আইফোন ব্যবহারকারীদের সতর্ক করল অ্যাপল

৫০ দিন ৪ ঘন্টা ৩৪ মিনিট আগে


69f813c0cc28f-040526093424.webp
হোয়াটসঅ্যাপ থেকে করা যাবে মোবাইল রিচার্জ

১৩৫ দিন ১৭ ঘন্টা ২২ মিনিট আগে