কালিগঞ্জের কৃষ্ণনগর ইউনিয়ন যুবদলের নতুন কার্যালয় উদ্বোধন কুলিয়ারচরে ট্রাক্টর উল্টে চালকের মৃত্যু মাদক সেবনের দায়ে যুবককে দুই মাসের কারাদণ্ড পীরগাছায় নির্ধারিত অটো, রিকশা ও ভ্যান স্ট্যান্ডের শুভ উদ্বোধন উপলক্ষে শ্রমিক সাধারণ সভা চন্দনাইশে রাহমাতুল্লিল আলামিন কনফারেন্স উপলক্ষে সংবাদ সম্মেলন চিংড়িতে জেলি, বেকারিতে নকল ‘হরলিক্স’—শ্রীমঙ্গলে ৬০ হাজার টাকা জরিমানা কোরেক্সসহ দুই পুলিশ সদস্য ডিবির হাতে ‎সুন্দরবনের নিরাপত্তা ও উপকূলীয় অপরাধ দমনে সমন্বিত উদ্যোগ: কোস্ট গার্ডের নতুন কর্মপরিকল্পনা পরিবর্তনের প্রত্যয়ে কাউন্সিলর পদে লড়বেন যুবদল নেতা গোলাম রব্বানী সৈয়দ হারুন ফাউন্ডেশনের আজীবন দাতা সদস্য কার্যক্রমে অনন্য দৃষ্টান্ত লোহাগাড়ায় ৩৩ হাজার ভোল্টের তারে বিদ্যুৎস্পৃষ্ট, শ্রমিক গুরুতর আহত নিয়ামতপুর ৭নং শ্রীমন্তপুর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী গোলাম মোর্শেদ আসন্ন ৭ন শ্রীমন্তপুর ‎ ‎সেনাকর্মকর্তা সেজে স্কুলছাত্রীকে ধর্ষণ: মোংলায় গ্রেপ্তার ভুয়া মেজর পারভেজ বানিয়াচং স্বাস্থ্য কমপ্লেক্সে হামের রোগীর পাশাপাশি বাড়ছে নানা রোগে আক্রান্ত রোগীর সংখ্যা মধুপুরে চিকিৎসার কথা বলে কিশোরীকে ধর্ষণের অভিযোগে আটক-১ নোয়াখালীতে হঠাৎ অসুস্থ ১৬ শিক্ষার্থী, হাসপাতালে ১৩ হাতিয়ার ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১ নাগেশ্বরী থানা পুলিশের হাতে আটক কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আনিসুর রহমান আনিস যশোর হাসপাতালে বৃদ্ধার স্বর্ণের চেইন ছিনতাইয়ের চেষ্টা, ধারালো কাটারসহ নারী গ্রেপ্তার বাঘায় চুরির ঘটনায় গনপিটুনিতে নিহত -১

গুম প্রতিরোধে এক মাসের মধ্যে আইন, গঠিত হচ্ছে শক্তিশালী কমিশন

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 16-06-2025 04:52:54 pm

সরকার আগামী এক মাসের মধ্যেই গুম প্রতিরোধ বিষয়ক একটি আইন প্রণয়নের কাজ শেষ করতে যাচ্ছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল । এই আইনের অধীনে গুম-সংক্রান্ত অভিযোগ তদন্ত ও প্রতিকারের জন্য একটি শক্তিশালী ও স্থায়ী কমিশন গঠন করা হবে বলেও তিনি জানান। সোমবার (১৬ জুন) সচিবালয়ে জাতিসংঘের গুম সম্পর্কিত কার্যনির্বাহী দলের (ওয়ার্কিং গ্রুপ) সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান আইন উপদেষ্টা।



আসিফ নজরুল বলেন, "গুম বিষয়ক আইনটি আগামী এক মাসের মধ্যে হবে আশা করি। অন্তর্বর্তী সরকারের প্রতিশ্রুতি হচ্ছে গুমের তদন্ত ও বিচার নিশ্চিত করা। এই আইনের অধীনে একটি শক্তিশালী গুম বিষয়ক কমিশন গঠন করা হবে।"


তিনি আরও জানান, জাতিসংঘের গুম বিষয়ক ওয়ার্কিং গ্রুপের প্রতিনিধিরা বাংলাদেশে গুমের অভিযোগের প্রেক্ষিতে তদন্তের বিষয়ে তথ্য জানতে গত ১২ বছর ধরে চেষ্টা করে আসছিলেন। তবে পূর্ববর্তী সরকার তাদের আসতে দেয়নি এবং চিঠিরও কোনো উত্তর দেয়নি।



জাতিসংঘের প্রতিনিধি দলের পক্ষ থেকে বাংলাদেশ সরকারের কিছু কার্যক্রমের প্রশংসা করা হয়েছে বলে উল্লেখ করেন আইন উপদেষ্টা। তিনি বলেন, বাংলাদেশ গুম বিষয়ক আন্তর্জাতিক চুক্তির সদস্য রাষ্ট্র হওয়ায় এবং গুম বিষয়ক তদন্ত কমিশন গঠনকে স্বাগত জানানোর পাশাপাশি আইন প্রণয়নের উদ্যোগেরও প্রশংসা করেছেন তারা। এছাড়াও, প্রতিনিধি দল গুম বিষয়ক কমিশনের মেয়াদ বাড়ানোর এবং আইন প্রণয়নের ক্ষেত্রে ভুক্তভোগী ও গুম বিষয়ক কমিশনের সঙ্গে আলোচনার পরামর্শ দিয়েছেন।



ড. আসিফ নজরুল জানান, গুমের শিকার যাদের এখনও খোঁজ পাওয়া যায়নি, তাদের জন্য 'কমিশন অন সার্চ' গঠনের বিষয়টি সরকার বিবেচনা করছে। এছাড়াও, সরকার 'মিসিং পার্সন সার্টিফিকেট' প্রদানের বিষয়টি বিবেচনা করছে, যাতে গুমের শিকার পরিবারের সদস্যরা উত্তরাধিকার এবং ব্যাংক অ্যাকাউন্টের মতো বিষয়গুলোতে প্রতিকার পেতে পারেন। তিনি আশা প্রকাশ করেন যে, আগামী একমাসের মধ্যে গুম বিষয়ক আইন এবং ফৌজদারি কার্যবিধির (সিআরপিসি) সংশোধন আইন প্রণীত হবে।



সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ প্রসঙ্গে তিনি বলেন, বিষয়টি পুনর্বিবেচনার অবকাশ আছে। সরকার কোনো অসৎ উদ্দেশ্যে আইনটি প্রণয়ন করেনি। এ বিষয়ে গঠিত কমিটি যত দ্রুত সম্ভব উপদেষ্টা পরিষদে তাদের রিপোর্ট দেবে এবং সে পর্যন্ত তিনি কর্মচারীদের ধৈর্য ধরার এবং সরকারি কাজে যেন ব্যাঘাত না হয় সেদিকে লক্ষ্য রাখার আহ্বান জানান।

আরও খবর




deshchitro-6a9d8c82a7b24-060926095338.webp
১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো

১ দিন ৫ ঘন্টা ১১ মিনিট আগে


deshchitro-6a9d8a3c7dd9a-060926094356.webp
১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো

১ দিন ৫ ঘন্টা ২১ মিনিট আগে