সেনাবাহিনীর প্রশিক্ষণ চলাকালে ট্যাংকে আকস্মিক দুর্ঘটনায় প্রাণ হারান সংসদ সদস্য জয়নুল আবেদিন ফারুকের উদ্যোগে সংস্কারে ফিরছে সেনবাগ-সোনাইমুড়ী সড়ক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, গণধোলাইয়ের পর পুলিশের সোপর্দ লাখাইয়ে বালিকা উচ্চ বিদ্যালয়ের রাস্তার বেহাল দশা, শিক্ষার্থী ও পথচারীদের চরম ভোগান্তি। ইসলামি আন্দোলন বাংলাদেশ বাঘারপাড়া উপজেলা শাখার কমিটি গঠন বেগমগঞ্জে হত্যা সহ একাধিক মামলার আসামীকে ১০ দিনের রিমান্ডের জন্য আদালতে সোপর্দ উলিপুরে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত পীরগাছায় নিরাপদ গোশত উৎপাদনে ব্যবসায়ীদের সচেতন করল প্রাণিসম্পদ দপ্তর বিরোধপূর্ণ জমি নিয়ে আদালতের দ্বারস্থ, শান্তিপূর্ণ সমাধানের আহ্বান গলাচিপায় ১০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১ ১০ বছরের সঞ্চয় জর্দার কৌটায় নষ্ট, নিঃস্ব মনোয়ারার আকুতি পাংশায় পাইপগান ও কার্তুজসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার তীব্র স্রোতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল ব্যাহত, দুই পাড়ে যানবাহনের দীর্ঘ সারি শেরপুরের ঝিনাইগাতীতে বাফার গোডাউন পরিদর্শন করলেন জেলা প্রশাসক যশোরে কেমিক্যাল ও ভুট্টার গুঁড়া দিয়ে বানানো হচ্ছিল সয়াবিন বড়ি, জরিমানা ১ লাখ শ্যামনগর হাসপাতালে চল্লিশ দিনে ডেঙ্গু রোগী ভর্তি পঁচিশ জন ‎মোংলা-ঢাকা রুটে নতুন আন্তঃনগর ট্রেন চালুর সিদ্ধান্ত: উপকূলীয় যাতায়াত ব্যবস্থার নতুন দিগন্ত শিক্ষা ব্যবস্থাকে দীপু মনি ধ্বংস করে দিয়েছে, তার ফাঁসি হওশা উচিত, বুলু আক্কেলপুরে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা *চকরিয়া সরকারি কলেজের যাত্রী ছাউনির পিছন থেকে দেশীয় একনলা বন্দুক উদ্ধার করেছে র‌্যাব-১৫*

নিজের হাতে পণ্য মেপে দিলেন মিম

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 01-04-2023 01:40:05 pm

জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। তিনি অভিনয়ের পাশাপাশি বিভিন্ন ধরনের মানবিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত হতে বেশ আগ্রহী। এবার তিনি যুক্ত হলেন একুশে পদকপ্রাপ্ত আর্ত-মানবতার সেবায় নিয়োজিত বিদ্যানন্দ ফাউন্ডেশনের সঙ্গে।


বিদ্যা সিনহা মিম আজ (১ এপ্রিল) বিদ্যানন্দ ফাউন্ডেশনের ‘হ্যাপিনেস স্টোর’ উদ্বোধন করেছেন। এ বিষয়ে মিম তার ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। এতে তিনি লিখেছেন, বঞ্চিত মানুষের জন্য সুপারশপের কনসেপ্ট শুনে সময় দিতে রাজী হলাম। ঢাকা শহরে এক টাকায় মুরগি, নয় টাকায় তেল পাওয়া যায়, সেটা না দেখলে বিশ্বাস হত না।


মিম আরও লেখেন, উদ্বোধন করাটা উপলক্ষ ছিলো, তবে আমার ভালো লেগেছে অভাবী মানুষের জন্য শ্রম দিতে, সবার সাথে কথা বলতে। কথা বললাম রাবেয়া খালার সাথে, তিনি শহরের পরিছন্নতাকর্মী হিসেবে কাজ করেন। বাজার করতে এসেছিল বাবা হারানো হানিফ। এমন অনেকেই ব্যাগ ভর্তি বাজার করে যাচ্ছে বিদ্যানন্দের ‘হ্যাপিনেস স্টোর’-এ। ধন্যবাদ বিদ্যানন্দকে এমন একটা সুন্দর উদ্যোগে আমাকে যুক্ত করার জন্য।


এদিকে বিদ্যানন্দের ফেসবুক পেজেও মিম তাদের সঙ্গে যুক্ত হওয়ার বিষয়টি জানিয়ে একটি পোস্ট দিয়েছে। পোস্টের শিরোনাম হচ্ছে- ‘সিনেমায় দেখছি আপনারে!’


পোস্টে লেখা হয়েছে, বৃদ্ধা ক্রেতা সুপারশপে এক টাকায় মুরগি কিংবা তেল পেয়েও এতটা উচ্ছ্বসিত নয়, যতটা খুশি মিমকে সামনে পেয়ে।


চিত্রনায়িকা মিম এসেছিলেন মূলত বিদ্যানন্দের ‘হ্যাপিনেস স্টোর’ উদ্বোধন করতে। এরপর তিনি নিজেই কাজে লেগে গেলেন। সাধারণ স্বেচ্ছসেবীদের মতো পণ্য মাপামাপি, গ্রাহকদের অভিবাদন কিংবা কাউন্টারে বিল করা। যেমন সাদাসিদাভাবে এসেছিলেন, তেমনিই মিলিয়ে গেলেন সাধারণের মাঝে।


গরিবের সুপারশপে আমরা গ্রাহকদের সেরা অভিজ্ঞতা নিশ্চিত করতে চাই, তাই তাদের চেনা কিছু মানুষকে বিক্রয়কর্মী হিসেবে প্রেজেন্ট করি। কৃতজ্ঞতা মিম আপুকে, নিম্নবিত্ত মানুষগুলোকে আনন্দ দিয়ে যাওয়ার জন্য।

আরও খবর


6a75f0dddd768-070826085109.webp
শিল্পকলায় বিনামূল্যে ৬ সিনেমা দেখা যাবে

৩৩ দিন ৯ ঘন্টা ৫১ মিনিট আগে


6a6edd72c5d8a-020826120226.webp
ঢাকাই সিনেমায় অভিষেক, যা বললেন মধুমিতা

৩৮ দিন ১৮ ঘন্টা ৪০ মিনিট আগে