বুটেক্সে চতুর্থ আন্তর্জাতিক টেক্সটাইল সম্মেলন ২০ জুন পানি নিষ্কাশনের জন্য কাটা বাঁধই এখন দুর্ভোগের কারণ, পানিবন্দী ৩ হাজার পরিবার ‎সুন্দরবনে মাছ শিকারের সময় কুমিরের আক্রমণে নারী জেলের মর্মান্তিক মৃত্যু শ্যামনগরে সুবিধা বঞ্চিত একশত শিশুদের মাঝে ফ্যামিলি কিটবক্স বিতরণ সীমান্তে বাংলাদেশি হত্যা মানবাধিকারের লঙ্ঘন: স্বরাষ্ট্রমন্ত্রী বাসের ধাক্কায় সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতির মৃত্যু ঠিকাদার আওয়ামী লীগ নেতা : রাস্তা নির্মাণে নিম্নমানের কাজ করছেন যুবদল নেতা বারইয়ারহাট উম্মাহাতুল মু'মিনিন (রাঃ) মহিলা মাদরাসার হিফজ সমাপনী ও সংবর্ধনা বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী স্কুলে ঢুকে প্রেম নিবেদন অতপর থানায় তিন কিশোর,বহিষ্কার দুই ছাত্রী জনগণের টাকা পাচার হতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসন নির্ভর করছে মায়ানমারের সদিচ্ছার ওপর: পররাষ্ট্রমন্ত্রী প্রবাসীদের পাসপোর্ট ফি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বার্তা ঝিনাইগাতীতে আদিবাসী নারীদের অধিকার ও নেতৃত্ব বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ‎দেশীয় প্রযুক্তিতে কোস্টগার্ডের সক্ষমতা বৃদ্ধি: ডকইয়ার্ডে ৫টি রিভারাইন পেট্রোল ভেসেলের নির্মাণকাজ শুরু কচুয়ার কড়ইয়া ইউপি'র পশ্চিম আকানিয়া ১০৬ বছরের প্রাচীন ঐতিহ্যবাহী মাদ্রাসাটি ঝুকিপূর্ণ! দেখার কেউ নেই? জয়পুরহাটে পৃথক পৃথক দুটি ধর্ষণ চেষ্টার অভিযোগে ২জন কারাগারে সাতক্ষীরার পাটকেলঘাটায় মৎস্যচাষী প্রশিক্ষণ ও কারিগরি দক্ষতা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত শিক্ষার্থীদের আন্দোলনের মুখে শ্লীলতাহানির অভিযুক্ত শিক্ষককে সাময়িক বরখাস্ত ও তদন্ত কমিটি গঠন জয়পুরহাটে মাদক মুক্ত সমাজ গঠনে শিক্ষক-শিক্ষার্থীদের কর্মশালা

তেল-চিনি-ডিম-মুরগির দাম কমেছে

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 01-04-2023 01:00:16 pm

রোজার নবম দিনে এসে কাঁচাবাজারসহ বিভিন্ন পণ্যের দাম কমার কারণে স্বস্তিতে ক্রেতারা। রাজধানীর বিভিন্ন এলাকার বাজারগুলোতে ডিম, ব্রয়লার মুরগি, পাম অয়েলের দাম কমেছে। চিনি ও তেলের দাম সামান্য কম। একই সঙ্গে কমেছে মাঝারি মানের চাল, প্যাকেট আটা, খোলা ময়দা, মসুর ডালের দাম। তবে আলু, শুকনো মরিচ, আদার দাম বেড়েছে। ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তরফে জানানো হয়েছে এসব তথ্য।


সপ্তাহজুড়ে রাজধানীর শাহজাহানপুর, মালিবাগ বাজার, কারওয়ান বাজার, বাদামতলী বাজার, সূত্রাপুর বাজার, শ্যামবাজার, কচুক্ষেত বাজার, মৌলভীবাজার, মহাখালী বাজার, উত্তরা আজমপুর বাজার, রহমতগঞ্জ বাজার, রামপুরা ও মিরপুর-১ নম্বর বাজারের পণ্যের দাম সংগ্রহের পর এসব তথ্য জানিয়েছে টিসিবি।


নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ে টিসিবির তৈরি করা প্রতিবেদনে বলা হয়েছে, মাঝারি মানের চালের দাম কমেছে গত ২৭ মার্চ থেকে। ১ দশমিক ৮৯ শতাংশ কমে পাইজাম, লতা চালের কেজি বিক্রি হচ্ছে ৪৮ থেকে ৫৬ টাকা, যা আগে ছিল ৫০ থেকে ৫৬ টাকা।


প্যাকেট আটার দাম ৩ দশমিক শূন্য ১ শতাংশ কমেছে গত ৩১ মার্চ থেকে। এতে এক কেজি প্যাকেট আটা বিক্রি হচ্ছে ৬৪ থেকে ৬৫ টাকা, যা আগে ছিল ৬৫ থেকে ৬৮ টাকা। খোলা ময়দার দাম কমেছে। ৪ শতাংশ কমে এক কেজি খোলা ময়দা বিক্রি হচ্ছে ৫৮ থেকে ৬২ টাকা, যা আগে ছিল ৬০ থেকে ৬৫ টাকা।


১ এপ্রিল কমলো খোলা পাম অয়েলের দাম। ১ দশমিক ৯২ শতাংশ কমে পাম অয়েলের লিটার বিক্রি হচ্ছে ১২৫ থেকে ১৩০ টাকা, যা আগে ছিল ১২৫ থেকে ১৩৫ টাকা।


শনিবার ছোট দানার মসুর ডলারের দাম কমলো। ১ দশমিক ৮৫ শতাংশ কমে ছোট দানার মসুর ডালের কেজি বিক্রি হচ্ছে ১৩০ থেকে ১৩৫ টাকা, যা আগে ছিল ১৩০ থেকে ১৪০ টাকা।


২৯ মার্চ থেকে রসুনের দাম কমেছে ৪ দশমিক ৫৫ শতাংশ। এতে এক কেজি দেশি রসুন বিক্রি হচ্ছে ৯০ থেকে ১২০ টাকা, যা আগে ছিল ১০০ থেকে ১২০ টাকা। আমদানি করা রসুনের দামও কমেছে। ৩ দশমিক ৪৫ শতাংশ কমে আমদানি করা রসুনের কেজি বিক্রি হচ্ছে ১৩০ থেকে ১৫০ টাকা, যা আগে ছিল ১৩০ থেকে ১৬০ টাকা।


গত ২৯ মার্চ থেকে আমদানি করা হলুদের দাম কমেছে। ৪ দশমিক ৬৫ শতাংশ কমে এক কেজি আমদানি করা হলুদ বিক্রি হচ্ছে ১৯০ থেকে ২০০ টাকা, যা আগে ছিল ২০০ থেকে ২৩০ টাকা। গত ২৭ মার্চ দারুচিনির দাম ৩ দশমিক শূন্য ৯ শতাংশ কমেছে। এতে এক কেজি দারুচিনি ৪২০ থেকে ৫২০ টাকায় বিক্রি হচ্ছে, যা আগে ছিল ৪৫০ থেকে ৫২০ টাকা।


ধনের দামও কমেছে। ৯ দশমিক ৬৮ শতাংশ কমে এক কেজি ধনে বিক্রি হচ্ছে ১৩০ থেকে ১৫০ টাকা, যা আগে ছিল ১৪০ থেকে ১৭০ টাকা। তেজপাতার দাম কমেছে। ৭ দশমিক ৮৯ শতাংশ কমে এক কেজি তেজপাতা বিক্রি হচ্ছে ১৫০ থেকে ২০০ টাকা, যা আগে ছিল ১৮০ থেকে ২০০ টাকা।


শনিবার ব্রয়লার মুরগির দামও কমেছে। ১২ দশমিক ৭৭ শতাংশ কমে ব্রয়লার মুরগির কেজি বিক্রি হচ্ছে ২০০ থেকে ২১০ টাকা, যা আগে ছিল ২২০ থেকে ২৫০ টাকা। ডিমের দাম কমেছে। ৩ দশমিক ১৬ শতাংশ কমে এক হালি ডিম বিক্রি হচ্ছে ৪৫ থেকে ৪৭ টাকা, যা আগে ছিল ৪৫ থেকে ৫০ টাকা।


চিনির দামও কমেছে। ৩ দশমিক ৮৬ শতাংশ কমে এক কেজি চিনি বিক্রি হচ্ছে ১১০ থেকে ১১৪ টাকা, যা আগে ছিল ১১৫ থেকে ১১৮ টাকা।


অপরদিকে দেশি আদার দাম ৯ দশমিক ৫২ শতাংশ বেড়ে কেজি বিক্রি হচ্ছে ২২০ থেকে ২৪০ টাকা, যা আগে ছিল ২০০ থেকে ২২০ টাকা। আমদানি করা আদার দাম বেড়েছে ২ দশমিক ৬৩ শতাংশ। এতে আমদানি করা আদার কেজি বিক্রি হচ্ছে ১৪০ থেকে ২৫০ টাকা, যা আগে ছিল ১২০ থেকে ২৬০ টাকা।


দেশি শুকনো মরিচের দাম ৫ শতাংশ বেড়ে কেজি বিক্রি হচ্ছে ৪০০ থেকে ৪৪০ টাকা, যা আগে ছিল ৩৮০ থেকে ৪২০ টাকা। আমদানি করা শুকনো মরিচের দাম বেড়েছে ৪ দশমিক ৭৬ শতাংশ। এতে এক কেজি আমদাানি করা শুকনো মরিচ বিক্রি হচ্ছে ৪২০ থেকে ৪৬০ টাকা, যা আগে ছিল ৪০০ থেকে ৪৪০ টাকা। আর আলুর দাম ৪ দশমিক ৪৪ শতাংশ বেড়ে কেজিপ্রতি বিক্রি হচ্ছে ২২ থেকে ২৫ টাকা, যা আগে ছিল ২০ থেকে ২৫ টাকা।

আরও খবর