চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল উলিপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু আশাশুনি উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠতি ‎সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ জনের আত্মসমর্পণ লাখাইয়ে কৃষি কর্মকর্তা সার পৌছে দিচ্ছেন কৃষকের হাতে,ব্যবসায়ীদের উপর রাখছেন কড়া নজরদারি। পাঁচবিবিতে মসজিদের ফ্যান চুরি করতে গিয়ে যুবক আটক ঢাকা শহরকে সিসিটিভির আওতায় আনার প্রকল্প পুনর্গঠন করা হচ্ছে র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ কৃষিপণ্যে ধলতা বাতিলসহ ১০ দফা দাবিতে গোয়ালন্দে কৃষক সমিতির স্মারকলিপি সান্তাহারে মাদক সেবনকারী এক ব্যক্তিকে জেল-জরিমানা পীরগাছায় বাড়ি নির্মাণে বাঁধা; ন্যায়বিচার চেয়ে সংবাদ সম্মেলন ঝিনাইগাতীতে নিষিদ্ধ পলিথিন, প্লাস্টিক ওয়ান-টাইম প্লেট ও প্যাকেট জব্দ তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার। ঝিনাইগাতীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত অভিযোগের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ বহুলীবাসীর সুখ-দুঃখে আজীবন পাশে থাকতে চান বিএনপি নেতা এস এম রঞ্জু *কক্সবাজারে অস্ত্র আইনের মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি র‌্যাবের হাতে গ্রেফতার* দৌলতদিয়া যৌনপল্লীতে আতঙ্ক : ১২ দিনে দুই যৌনকর্মীকে হত্যা

চাটার্ড ফ্লাইটে আইপিএল খেলতে গেলেন মোস্তাফিজ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 01-04-2023 07:22:53 am

সাকিব আল হাসান এবং লিটন দাসকে অপেক্ষা করতে হবে অন্তত ৮ এপ্রিল পর্যন্ত। আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট শেষ হওয়ার পরই তারা দু’জন ভারতের এই ফ্রাঞ্চাইজি লিগে খেলতে যেতে পারবেন।


তবে টেস্ট দলে না থাকায় পেসার মোস্তাফিজুর রহমানের আর অপেক্ষার প্রয়োজন হয়নি। শুক্রবার আয়ারল্যান্ডের বিপক্ষে শেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলে আজ (শনিবার) সকালেই ভাড়া করা বিমানে চেপে দিল্লির দলটির সঙ্গে যোগ দেয়ার জন্য রওয়ানা হয়ে যান এই বাঁ-হাতি পেসার।


শুক্রবারই শুরু হয়ে গেছে আইপিএলের ১৬তম আসর। আজ রাতেই লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে দিল্লি ক্যাপিটালস। আজ খেলতে পারবেন কি না সন্দেহ, তবে সকাল ৮টায় একটি চাটার্ড ফ্লাইটে তিনি ঢাকা ছাড়েন এবং বিকেলের মধ্যেই যোগ দেবেন দলের সঙ্গে।


মোস্তাফিজ নিজেই ফেসবুক পেজে পোস্ট দিয়ে জানান দিল্লিতে রওয়ানা হওয়ার বিষয়টি। তিনি লেখেন, ‘আইপিএল-২০২৩ এ খেলার জন্য রওয়ানা হলাম। দিল্লি ক্যাপিটালস পরিবারের সঙ্গে যোগ দিতে আর তর সইছে না।’


দিল্লির একাদশে মোস্তাফিজের সুযোগ পাওয়ার সম্ভাবনা বেশি। কারণ দলটিতে বিদেশি পেসার হিসেবে মুস্তাফিজের সঙ্গী রয়েছেন, দক্ষিণ আফ্রিকার এনরিখ নরকিয়া। নেদারল্যান্ডসের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার সিরিজ থাকায় মুস্তাফিজের দিল্লির একাদশে থাকার সম্ভাবনা বেশি।

আরও খবর





6a68d6f51ca4c-280726102109.webp
বাংলাদেশ দলের ঘাটতি কোথায় বললেন সাকিব

৪৪ দিন ২ ঘন্টা ১ মিনিট আগে