নোয়াখালীর সেনবাগে গরুর ঘাস কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মর্মান্তিক মৃত্যু সুশিক্ষার জন্য আধুনিক প্রযুক্তির ব্যবহার অপরিহার্য সংবর্ধনা অনুষ্ঠানে ড. সুব্রত বড়ুয়া নিজ দলের নেতাদের মারধর ও সিট দখল: সংবাদ প্রকাশের পর জাবিপ্রবি ছাত্রদলের আহ্বায়ক বহিষ্কার বরিশাল রুপাতলীর মহাসড়ক এখন ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের দখলে! সাংবাদিকের বিরুদ্ধে বিভ্রান্তিকর অপপ্রচার চালানোর অভিযোগ রোহিঙ্গা সংকটকে ভুলে যাওয়া সংকটে পরিণত হতে দেওয়া যাবে না : হুমায়ুন কবির লোহাগাড়ার সাংবাদিক জগতের নক্ষত্র এম এম আহমদ মনির অসুস্থ নয়া রাষ্ট্রপতিকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন সেনবাগের ছিলোনিয়া ইউনিয়ন হাই স্কুল অ্যালামনাই এসোসিয়েশনের গঠনতন্ত্রে আনুষ্ঠানিক স্বাক্ষর নোয়াখালীর সেনবাগে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ৫, দুই মাদকসেবীর কারাদণ্ড ক্ষেতলালে ডিবি ও পুলিশের যৌথ অভিযান: নিষিদ্ধ ছাত্রলীগের নেতা রাসেলসহ আটক ২, পাঠানো হলো কারাগারে উলিপুরে ভাওয়াইয়া শিল্পী কছিম উদ্দিনের ৩৪ তম মৃত্যু বার্ষিকী পালিত ক্ষেতলালে ১ হাজার সিম ও ১৯টি স্মার্টফোনসহ অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার কালাইয়ে মাদকাসক্ত স্বামীর নির্যাতনে স্ত্রীর মৃত্যু সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগ শ্যামনগরের শিক্ষক ও কবি সুপদ বিশ্বাস আর নেই ইটাখোলা বাজার কুলি শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন কাল সেনবাগে রাত ৮টার পরও দোকানপাট খোলা: সরকারি নির্দেশনা বাস্তবায়নে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন মৌলভীবাজার জেলা মডেল মসজিদের ইমামের অপসারণ দাবি এলাকাবাসীর আশাশুনির কাদাকাটিতে নিত্যপণ্য ন্যায্যমূল্যে বিতরণ কার্যক্রম উদ্বোধন

বর্ণাঢ্য আয়োজনে নোবিপ্রবিতে বিএনসিসি দিবস উদযাপন



বর্ণাঢ্যভাবে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) বিএনসিসি দিবস উদযাপিত হয়েছে।



দিবসটি উপলক্ষে এছাড়াও বিএনসিসি প্লাটুনের আয়োজনে পদোন্নতি, পুরস্কার বিতরণ এবং বার্ষিক ইফতার আয়োজন অনুষ্ঠিত হয়েছে।বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট রুমী ভবনে এই দিবসের কার্যক্রম শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম।

এর আগে, নোবিপ্রবি উপাচার্যের নেতৃত্বে জঙ্গি, মাদক, দুর্নীতি, বাল্যবিবাহ ও যৌতুকবিরোধী এক র‍্যালির আয়োজন করা হয়। র‌্যালিটি প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট রুমী ভবনের সামনে এসে শেষ হয়। এসময় নোবিপ্রবি বিএনসিসি প্লাটুনের পক্ষ থেকে নোবিপ্রবি উপাচার্যকে সশস্ত্র সালাম প্রদান করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর এবং নোবিপ্রবি প্রক্টর সহকারী অধ্যাপক মোহাম্মদ ইকবাল হোসাইন সুমন।

এছাড়াও নোবিপ্রবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. এস. এম. মাহবুবুর রহমান, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আতিকুর রহমান ভূঞা, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক অধ্যাপক বিপ্লব মল্লিক, আইকিউএসির অতিরিক্ত পরিচালক সহকারী অধ্যাপক মো. মোহাইমিনুল ইসলাম সেলিম, ভাষা শহীদ আব্দুস সালাম হলের প্রভোস্ট অধ্যাপক ড. আনিসুজ্জামান রিমন, বিবি খাদিজা হলের প্রভোস্ট ড. রফিক ইসলামসহ অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী এবং বিএনসিসির সাবেক ও বর্তমান ক্যাডেটরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বিএনসিসির পিইউও মাহবুবুল আলম নাঈমের দিকনির্দেশনা, সিইউও নজরুল ইসলামের পরিচালনা ও প্রাক্তন সিইউও আব্দুল্লাহ আল মামুন সাব্বিরের সহযোগিতায় অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়৷

উল্লেখ্য, বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) হলো- একটি আধাসামরিক বাহিনী যা শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে গঠিত। বাংলাদেশ ডিফেন্স ফোর্সেস (সেনা, নৌ ও বিমানবাহিনী) নিয়ন্ত্রিত এই সংগঠন বিভিন্ন সামরিক ও অসামরিক প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে দেশের শান্তি ও ক্রান্তিকালীন দেশের মাটি ও মানুষের জন্য কাজ করে।

এছাড়াও শিক্ষাপ্রতিষ্ঠানসহ সমাজের যেকোনো দুর্যোগ ও স্বেচ্ছাসেবামূলক কাজে বিএনসিসি ক্যাডেটরা অংশগ্রহণ করে থাকেন।
আরও খবর




6a79616e705ce-100826112814.webp
এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

১৩ দিন ৪ ঘন্টা ৪৯ মিনিট আগে