সেনবাগে পুলিশের সাঁড়াশি অভিযান: সাজাপ্রাপ্তসহ গ্রেফতার ৭ নাগেশ্বরীতে বামনডাঙ্গায় অসহায় ও প্রতিবন্ধী মানুষের মাঝে হুইলচেয়ার বিতরণ রামগ‌ড়ে এসএস‌সি উত্তীর্ণ শিক্ষার্থী‌দের সংবর্ধনা দি‌য়ে‌ছে ছাত্রদল যশোরে নিয়ন্ত্রণ হারিয়ে এতিমখানায় ঢুকে পড়ল বাস, নারী পথচারী নিহত অভয়নগরে বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহীর নিহত চিলমারীতে "ডাবল এইট ওয়েলফেয়ার সোসাইটির" ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী ও পুর্নমিলনী-২০২৬ অনুষ্ঠিত বেনাপোলে ভারতীয় পর্যটকের মৃত্যু: আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ভারতে পাঠাল ইমিগ্রেশন দিনাজপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং উৎসবমুখর পরিবেশে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী ১৪৩৩ উদযাপন জন্মাষ্টমী উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা ‎হোসেনপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে গেল তরুণ ব্যবসায়ীর স্বপ্ন উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ জয়পুরহাটগামী প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, বৃদ্ধার মৃত্যু শ্রী শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে জয়পুরহাটে শতকণ্ঠের গীতা পাঠ, আলোচনা ও র‍্যালী দূর্ঘটনার কবলে প্রতিমন্ত্রীর গাড়ি ঈশ্বরগঞ্জে জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা শ্যামনগরে জনসম্মুখে পোড়ানো হল নিষিদ্ধ চায়না দুয়ারী জাল মাদক ও কিশোর অপরাধকে লাল কার্ড দেখিয়ে শিক্ষার্থীদের শপথ র‌্যাবের নাম বদলের বিল পাস দেশ অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী লাখাইয়ের বাজারে দেশিজাতের মাছের জন্য হাহাকার।

গুলিস্তানে বিস্ফোরণ: ২৩ দিন পর ঘুম ভাঙলো ডিএসসিসির

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 30-03-2023 01:36:50 pm

রাজধানীর গুলিস্তানের সিদ্দিকবাজারে ভবনে বিস্ফোরণের পর উদ্ধার তৎপরতায় ভূমিকা না থাকায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) কার্যক্রম নিয়ে প্রশ্ন তুলেছিলেন অনেকেই। কারণ, সংস্থাটির মেয়র শেখ ফজলে নূর তাপস এই দুর্ঘটনায় শুধু শোক জানিয়ে বিবৃতি দিয়েছিলেন। তখন তিনি ঘটনাস্থলে যাননি। অথচ ডিএসসিসির নগর ভবনের পেছনে এলাকায় ভয়াবহ এই বিস্ফোরণের ঘটনা ঘটে।


এমন পরিস্থিতিতে আগামী ৪ এপ্রিল বেলা ১১টায় নগর ভবনে সভা ডেকেছে ডিএসসিসির দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি। সভায় সভাপতিত্ব করবেন ডিএসসিসি মেয়র শেখ ফজলে নূর তাপস।


বৃহস্পতিবার (৩০ মার্চ) ডিএসসিসি সূত্র জানায়, দুই বছরের বেশি সময় আগে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি গঠন করে ডিএসসিসি। এখন পর্যন্ত মাত্র দুটি সভা করেছে তারা। এর মধ্যে গত ৭ মার্চ সিদ্দিকবাজারে বহুতল ভবনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এমন ঘটনায় ডিএসসিসিসহ নগরের সেবা সংস্থাগুলো নড়েচড়ে বসে। তাই আগামী ৪ এপ্রিল দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা আহ্বান করেছেন ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান।


এবারের সভায় ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বা বিস্ফোরণ পরবর্তী উদ্ধার তৎপরতা নিয়ে আলোচনা হবে। এছাড়াও পুরান ঢাকা থেকে রাসায়নিক গুদাম স্থানান্তরসহ অন্যান্য বিষয়ে আলোচনা হবে।


আলোচনায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষসহ (রাজউক) ৩২টি সেবা সংস্থা এবং ঢাকা দক্ষিণের সব সংসদ সদস্য উপস্থিত থাকবেন।


গত ৭ মার্চ বিকেল পৌনে ৫টার দিকে গুলিস্তানে সিদ্দিকবাজারে বিআরটিসি বাস কাউন্টারের কাছে কুইন্স স্যানিটারি মার্কেট হিসেবে পরিচিত সাততলা ভবনে বিস্ফোরণ ঘটে। এতে পাশের সাততলা ও পাঁচতলা দুটি ভবনও ক্ষতিগ্রস্ত হয়। কুইন্স মার্কেটের সাততলা ভবনটির বেজমেন্ট, প্রথম ও দ্বিতীয়তলা বিধ্বস্ত হয়। আর পাঁচতলা ভবনের নিচতলা ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত ২৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

আরও খবর




6a99972f0cfc9-030926095007.webp
র‌্যাবের নাম বদলের বিল পাস

১ দিন ৭ ঘন্টা ২১ মিনিট আগে